‘আপনারা হাসিনাকে কপি করবেন না’ বিএনপির উদ্দেশ্যে নাহিদ ইসলাম

৩০ জুলাই ২০২৬, ০৩:৫৬ PM
‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ সমাবেশে নাহিদ ইসলাম

‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ সমাবেশে নাহিদ ইসলাম © টিডিসি ফটো

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সতর্ক করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, ‘বিরোধী মতকে দমন করার জন্য পতিত হাসিনা যেভাবে ছাত্রলীগ ও পুলিশকে ব্যবহার করেছিলেন, আপনারা (বিএনপি) হাসিনাকে সেভাবে কপি করবেন না।’

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মিনি অডিটোরিয়ামে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ সমাবেশে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে যে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে, সেই একই ব্যবস্থার পুনরাবৃত্তি জনগণ আর দেখতে চায় না। ক্ষমতার রাজনীতিতে দমন-পীড়নের পুরোনো কৌশল বাদ দিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলতে হবে।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘হবিগঞ্জে একজন কলেজ শিক্ষার্থীর চোখ নষ্ট করে ফেলছে। এর মাধ্যমে বিএনপি সরকার পুরনো ধারার রাজনীতিতে ফেরত যাচ্ছে। যদি সরকার এসব নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে আরেকটা জুলাই নেমে আসবে।’

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ার, শাবিপ্রবি শাখা ছাত্রশক্তির আহ্বায়ক রাশিদ আবরারসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের চেতনা ধরে রেখে দেশে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনের ওপর জোর দেন।

গোবিপ্রবিতে ছাত্র গণমঞ্চের সদস্যসচিবের ওপর হামলার প্রতিবাদে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডে, মাসি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
এআইইউবি আন্তঃকলেজ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুরু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘায়ুর নতুন রেকর্ড গড়ল জাপান
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট নির্বাচনী হলফনামায়, অভিযোগ …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9