প্রাথমিকের প্রথম ধাপের চূড়ান্ত ফল কবে—জানাল অধিদপ্তর

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩৮ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
শ্রেণিকক্ষে প্রাথমিকের শিক্ষক

শ্রেণিকক্ষে প্রাথমিকের শিক্ষক © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে। চূড়ান্ত ফল তৈরির কাজও প্রায় শেষের দিকে। তবে একটি জেলার ফল না আসায় ফল প্রকাশ নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, প্রথম ধাপে বরিশাল, সিলেট ও রংপুর বিভাগের ১৮ জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৭টি জেলার প্রার্থীদের ফল অধিদপ্তরে এসেছে। একটি জেলার ফল এখনো জমা হয়নি। ওই জেলা বাদ দিয়ে অন্যান্য জেলার ফল তৈরির কাজ চলছে।

ওই সূত্র আরও জানায়, চলতি ফেব্রুয়ারি মাসে প্রথম ধাপের চূড়ান্ত ফল প্রকাশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে একটি জেলার ফল অধিদপ্তরে না আসায় এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি এবং অপারেশন শাখার বৈজ্ঞানিক কর্মকর্তা (নিয়োগ) এস এম মাহবুব আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘প্রথম ধাপের মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফল তৈরির কাজ চলছে। একটি জেলার ফল না পাওয়ায় ফল কবে প্রকাশ হবে তা বলা যাচ্ছে না।’

এর গত ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন ১৮ জেলায় লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। তিন বিভাগে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ছিল ৫৩৫টি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

জুলাইযোদ্ধা মাহবুব আলমকে নিয়ে স্ট্যাটাস ড. ইউনূসের
  • ১২ মার্চ ২০২৬
ভুয়া ফটোকার্ড নিয়ে নিজের অবস্থান জানালেন ডাকসু নেত্রী জুমা
  • ১২ মার্চ ২০২৬
সালাহউদ্দিন কাদেরসহ কুখ্যাত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব…
  • ১২ মার্চ ২০২৬
নির্বাচনে খরচের হিসাব দিলেন জামায়াত আমির
  • ১২ মার্চ ২০২৬
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে জিম্মি করে রাষ্ট্রপতির চিঠিতে স্বা…
  • ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শাখা বন্ধের হ…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081