ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক-সহকারী শিক্ষক, আবেদন ১১ আগস্ট পর্যন্ত

৩১ জুলাই ২০২৬, ১০:২৯ PM
৩ পদে ৪ শিক্ষক নিয়োগে আবেদন চলছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে

৩ পদে ৪ শিক্ষক নিয়োগে আবেদন চলছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম। প্রতিষ্ঠানটি ৩ পদে ৪ শিক্ষক নিয়োগে ৩০ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ জুলাই থেকেই শুরু হয়েছে—চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম;

১. পদের নাম: প্রভাষক;

বিষয়/বিভাগ/দপ্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/তথ্য প্রযুক্তি/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

আরও পড়ুন: মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত

২. পদের নাম: প্রভাষক (খন্ডকালীন);

বিষয়/বিভাগ/দপ্তর: পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

আরও পড়ুন: সামরিক ভূমি ও ক্যান্টেমেন্ট অধিদপ্তর নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, পদ ৮৬, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

৩. পদের নাম: সহকারী শিক্ষক (ইংরেজি ভার্সন);

বিষয়/বিভাগ/দপ্তর: ইসলাম ও নৈতিক শিক্ষা;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আবেদনের যোগ্যতা: ফাজিল ডিগ্রি থাকতে হবে অথবা ৩০০ নম্বরের আরবী/ইসলামী শিক্ষাসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করে তা পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৮০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে;
 
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'অধ্যক্ষ, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জাকির হোসেন রোড, নাসিরাবাদ, চট্টগ্রাম' বরাবর সরাসরি/ডাকযোগে প্ররণ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১১ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা ওপরের বিজ্ঞাপ্তি দেখুন;

সূত্র: ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অফিশিয়াল ওয়েবসাইট

ময়মনসিংহে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া দুই লজ্জাবতী বানর উদ্ধার
  • ২১ আগস্ট ২০২৬
‘শামীম কায়সার ৪ মাযহাবের চেতনাবিরোধী মতাদর্শে বিশ্বাসী’, ধর…
  • ২১ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল
  • ২১ আগস্ট ২০২৬
রাকসু সদস্যদের ব্যঙ্গ করে ছাত্রদলের ‘ভাউচার মেলা’
  • ২১ আগস্ট ২০২৬
ইউআইইউতে নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য জলবায়ু চ্যালেঞ্জ…
  • ২১ আগস্ট ২০২৬
নতুন মন্ত্রী–প্রতিমন্ত্রী কে কোন দপ্তর পেলেন
  • ২১ আগস্ট ২০২৬