স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে চলতি বছরের জুলাইয়ে

০৯ মার্চ ২০২৩, ০৪:৪৭ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে চলতি বছরের জুলাইয়ে

স্কুল ফিডিং কর্মসূচি চালু হচ্ছে চলতি বছরের জুলাইয়ে © সংগৃহীত

চলতি বছরের জুলাই থেকে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত স্কুল ফিডিং কর্মসূচির অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, স্কুল ফিডিং কর্মসূচির জন্য বিশ্ব খাদ্য কর্মসূচির (এফএও) সাথে প্রণীত ‘ফিজিবিলিটি স্টাডি’ অতি দ্রুত জাতীয় অর্থনৈতিক পরিষদে (একনেক) পাঠানো হবে। এটি হবে শিশুদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ, শিশুদের পুষ্টি ঘাটতি পূরণ, বিদ্যালয়ে শতভাগ ভর্তিসহ নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা হবে। এর মাধ্যমে শিখন ঘাটতি রোধ করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতে বড় ধরনের অগ্রগতি সাধিত হবে।

আরও পড়ুন: প্রাথমিকের স্কুল ফিডিংয়ে বরাদ্দ কমছে

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, বাংলাদেশে বিশ্ব খাদ্য কর্মসূচির আবাসিক প্রতিনিধি মি. ডম। এ সময় ৫০টি মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬