বিজয় দিবসের র‍্যালিতে গিয়ে স্কুলছাত্রী নিহত

১৬ ডিসেম্বর ২০২২, ০৪:০১ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৩ PM
নিহত শিশুর স্বজনদের আহাজারি

নিহত শিশুর স্বজনদের আহাজারি © সংগৃহীত

শরীয়তপুরের ডামুড্যায় প্রাইমারি বিদ্যালয়ের বিজয় দিবসের র‍্যালিতে দাঁড়ানো ছিলেন লামিয়া (৮) নামের এক ছাত্রী। সে অবস্থায় তার ওপর উঠে যায় অটোরিকশা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ওই শিশু। 

নিহত লামিয়ার বাড়ি উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায়। তার বাবার নাম স্বপন মাঝি। সে ১০ নং চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন: লিখিতের আসন দৈবচয়ন প্রক্রিয়ায়, সময় নিয়ে কেন্দ্রে আসার অনুরোধ

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিজয় দিবসের র‍্যালির আয়োজন করে ১০নং চর ভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এতে সকল শিক্ষার্থীকে অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়। সড়কে র‍্যালি শুরুর প্রস্তুতিকালে লামিয়ার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশা উঠে যায়। ঘটনাস্থলে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। 

লামিয়ার বাবা স্বপন মাঝি বলেন, আমার আদর ধন চলে গেছে। ওর পরীক্ষা শেষ হলে আমাদের ঢাকা চলে যাওয়ার কথা। কিন্তু আর যাওয়া হল না।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল আমিন গণমাধ্যমকে বলেন, আমরা সকল শিক্ষার্থীদের নিয়ে র‍্যালির আয়োজন করছিলাম। আমরা শিক্ষার্থীদের র‍্যালিতে অংশগ্রহণ করার জন্য রাস্তায় দাঁড় করিয়েছিলাম। হঠাৎ করে অটো এসে লমিয়ার ওপর উঠে যায়। আমরা ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি। 

ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শরীফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা ঘটনা শুনেছি। আমাদের কাছে কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: স্কুল
এলপিজি সিলিন্ডারের দাম বাড়াল সরকার
  • ০২ আগস্ট ২০২৬
হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর
  • ০২ আগস্ট ২০২৬
বেসরকারি বিমান সংস্থায় চাকরি, আবেদন এইচএসসি পাসেই
  • ০২ আগস্ট ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সবাইকে সতর্ক …
  • ০২ আগস্ট ২০২৬
৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প…
  • ০২ আগস্ট ২০২৬
প্রতিমন্ত্রী আজাদের বহিষ্কার প্রেস রিলিজকে ভুয়া দাবি রিজভীর
  • ০২ আগস্ট ২০২৬