এনসিপির মামলা

হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১ জনের জামিন মঞ্জুর

০২ আগস্ট ২০২৬, ০৪:১৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৪:১৮ PM
হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত © সংগৃহীত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার করা মামলায় জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত। 

রবিবার (২ আগস্ট) দুপুরে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মো. আব্দুল মান্নানের আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল বলেন, মামলায় ঘটনার সময়, স্থান ও আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বর্ণনা নেই। এসব বিষয় আদালতের নজরে আনা হলে আদালত জামিনের আদেশ দেন।

জামিনপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন, বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি ও রক্সি ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির পদযাত্রা শেষে তাদের গাড়িবহরে হামলার অভিযোগে গত বুধবার রাতে এনসিপির সহযোগী সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল মামলাটি করেন। মামলায় এনসিপির কেন্দ্রীয় নেতাসহ কয়েকজন আহত হওয়ার অভিযোগ করা হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, তাদের বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9