৩০ সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে বড় কর প্রণোদনা

০২ আগস্ট ২০২৬, ০৩:৫৯ PM
জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড © সংগৃহীত

স্বতঃস্ফূর্তভাবে আয়কর প্রদানে উৎসাহিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আয়কর আইন, ২০২৩-এর নতুন বিধান অনুযায়ী ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যক্তিশ্রেণির ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫,০০০ টাকা) পর্যন্ত সরাসরি কর ছাড় বা প্রণোদনা পাবেন। রবিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। 


সেখানে বলা হয়েছে, তবে ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো কর প্রণোদনা প্রযোজ্য হবে না। ১ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে বিলম্বে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ২ শতাংশ অথবা ৩,০০০ টাকার মধ্যে যেটি বেশি, তা অতিরিক্ত কর হিসেবে দিতে হবে। আর ১ এপ্রিল থেকে ৩০ জুনের মধ্যে দাখিল করলে পরিশোধযোগ্য করের ওপর ৫ শতাংশ অথবা ৫,০০০ টাকার মধ্যে যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

অনলাইনে কর সেবাকে সহজ করতে গত ২২ জুলাই থেকে ই-রিটার্ন সেবা (www.etaxnbr.gov.bd) চালু করেছে এনবিআর। এর মাধ্যমে করদাতারা ঘরে বসেই ডেবিট-ক্রেডিট কার্ড, ব্যাংক ট্রান্সফার ও মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ, রকেট) মাধ্যমে কর পরিশোধ করতে পারবেন। সফলভাবে রিটার্ন দাখিলের পর তাৎক্ষণিকভাবে মিলবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ। আগামী ৩০ সেপ্টেম্বরের পর কর ছাড়ের এই সুযোগ আর থাকবে না দেখে করদাতাদের নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন দাখিল করে বিশেষ সুবিধা নেওয়ার অনুরোধ জানিয়েছে রাজস্ব বোর্ড।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬