বছরজুড়ে অনলাইনে দেওয়া যাবে আয়কর রিটার্ন, না দিলে বিপদে পড়বেন বিয়েসহ ৪১ সেবায়

০১ জুলাই ২০২৬, ১০:৪১ AM
আয়কর রিটার্ন

আয়কর রিটার্ন © টিডিসি এআই জেনারেটেড

চলতি অর্থবছর থেকে আয়কর রিটার্ন দাখিলে বড় পরিবর্তন এনেছে সরকার। এখন থেকে সারা বছরই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। একই সঙ্গে রিটার্ন দাখিল না করলে সরকারি ও বেসরকারি মিলিয়ে ৪১ ধরনের গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি থাকবে। এবারের বাজেটে রিটার্ন জমার প্রমাণপত্র (পিএসআর) বাধ্যতামূলক সেবার তালিকাও আরও সম্প্রসারণ করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে এখন থেকে বার্ষিক আয়কর রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। রিটার্ন দাখিলের প্রমাণ ছাড়া নির্বাচনে অংশ নেওয়া যাবে না। এর আগে শুধু পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি করপোরেশন ও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এই প্রমাণপত্রের প্রয়োজন হতো।

এ ছাড়া এখন থেকে শুধু নিবাসী (রেসিডেন্ট) করদাতাদের কোম্পানির পরিচালক বা স্পনসর শেয়ারহোল্ডার হতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে। তবে অনিবাসী পরিচালক ও স্পনসর শেয়ারহোল্ডারদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না।

এবারের বাজেটে সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি ও ফ্ল্যাট বণ্টন এবং নামজারির ক্ষেত্রে রিটার্ন জমার প্রমাণপত্র বাধ্যতামূলক করার প্রস্তাব থাকলেও অর্থবিল পাসের সময় সেই প্রস্তাব প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: ডিএমপির আরও ৪ থানা, ৬ তদন্তকেন্দ্র ও ২ পুলিশ লাইনস গঠনের সিদ্ধান্ত

বর্তমানে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৪১ ধরনের সেবা পেতে বার্ষিক আয়কর রিটার্ন দাখিল এবং রিটার্ন জমার প্রমাণপত্র প্রদর্শন বাধ্যতামূলক। এর মধ্যে রয়েছে ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণ, সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়ন, চিকিৎসক, দন্তচিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি ও সার্ভেয়ারসহ বিভিন্ন স্বীকৃত পেশাজীবী সংগঠনের সদস্যপদ নবায়ন।

এ ছাড়া যেকোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ গ্রহণ ও বহাল রাখা, সিটি করপোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ নেওয়া, সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ গ্রহণ, ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়, হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, কমিউনিটি সেন্টার, কনভেনশন হল, হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স গ্রহণ ও নবায়নের ক্ষেত্রেও রিটার্ন জমার প্রমাণপত্র প্রয়োজন হবে।

সামাজিক অনুষ্ঠান, করপোরেট প্রোগ্রাম, ওয়ার্কশপ, সেমিনার, সিম্পোজিয়াম, প্রশিক্ষণসহ সমজাতীয় যেকোনো অনুষ্ঠান আয়োজনের জন্য সিটি করপোরেশন এলাকার কমিউনিটি সেন্টার, কনভেনশন হল বা সমজাতীয় প্রতিষ্ঠান ভাড়া নেওয়া কিংবা সেবা গ্রহণের ক্ষেত্রেও রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে।

রিটার্ন দাখিলের সময়েও নতুন সুবিধা ও আর্থিক প্রণোদনার ব্যবস্থা রাখা হয়েছে। এখন থেকে অর্থবছরের যেকোনো সময় রিটার্ন জমা দেওয়া যাবে। তবে সময়ভেদে করদাতাদের জন্য ভিন্ন ভিন্ন সুবিধা ও অতিরিক্ত অর্থ পরিশোধের বিধান রাখা হয়েছে।

অর্থবছরের প্রথম প্রান্তিকে, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা সর্বোচ্চ ২৫ হাজার টাকা যেটি কম, সেই পরিমাণ কর ছাড় পাওয়া যাবে।

দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে শুধু নির্ধারিত কর পরিশোধ করলেই হবে। এ সময় কোনো কর ছাড় বা প্রণোদনা মিলবে না।

তবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ২ শতাংশ অথবা ৩ হাজার টাকা যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ দিতে হবে। আর এপ্রিল থেকে জুনের মধ্যে রিটার্ন দাখিল করলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ৫ হাজার টাকা যেটি বেশি, সেই পরিমাণ অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।

এদিকে গত বছরের মতো এবারও পাঁচ শ্রেণির করদাতা ছাড়া অন্য সব করদাতাকে বাধ্যতামূলকভাবে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে রিটার্ন দাখিল না করলে শুধু অতিরিক্ত অর্থই গুনতে হবে না, বরং প্রয়োজনীয় অনেক সরকারি ও বেসরকারি সেবাও পাওয়া কঠিন হয়ে পড়বে।

জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সেরা গবেষকদের সম্মাননা দিতে ইউএপিতে অনুষ্ঠিত হলো ‘রিসার্চ এ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার চালু হলো ভাইভা কার্ড: ডাকসু ভিপি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবি শিক্ষার্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9