ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন সেবা চালু করল এনবিআর

২২ জুলাই ২০২৬, ০২:৩৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৬, ০২:৪০ PM
জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড © সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬–২০২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করেছে। ২২ জুলাই থেকে করদাতারা অনলাইনে সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এনবিআরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২১ সালে ই-রিটার্ন ব্যবস্থা চালুর পর থেকে এটি করদাতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

২০২৫–২০২৬ করবর্ষে প্রায় ৪৭ লাখ ব্যক্তি করদাতা ই-রিটার্ন সিস্টেমের মাধ্যমে সফলভাবে আয়কর রিটার্ন দাখিল করেছেন।

যাদের জন্য: ব্যক্তিশ্রেণির করদাতা

সেবা: ২০২৬–২০২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন (ই-রিটার্ন) দাখিল

যারা অনলাইনে রিটার্ন দাখিল করবেন: সব স্বাভাবিক ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

যারা কাগজে রিটার্ন জমা দিতে পারবেন: ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী করদাতা, শারীরিকভাবে অসুস্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, প্রতিনিধি নিয়োগের মাধ্যমে রিটার্ন দাখিলকারী করদাতা, অনলাইন নিবন্ধন বা প্রযুক্তিগত সমস্যায় পড়া করদাতা (সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্ম কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে)।

কর পরিশোধের মাধ্যম: ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ অন্যান্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস

আরও পড়ুন : কংগ্রেসে সাক্ষ্য দেবেন টিকটকের মার্কিন প্রধান নিরাপত্তা কর্মকর্তা

সুবিধা: অনলাইনে রিটার্ন জমা দিয়ে তাৎক্ষণিকভাবে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ সংগ্রহ করা যাবে।

সহায়তার জন্য কল সেন্টার: ০৯৬৪৩৭১৭১৭১ (সরকারি ছুটির দিন ছাড়া অফিস চলাকালীন)

বিশেষ প্রণোদনা: ২০২৬–২০২৭ করবর্ষে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে নেট প্রদেয় করের ৫ শতাংশ (সর্বোচ্চ ২৫ হাজার টাকা) পর্যন্ত কর রেয়াত পাওয়া যাবে। নির্ধারিত সময়ের পর রিটার্ন দাখিল করলে এই সুবিধা পাওয়া যাবে না এবং প্রচলিত বিধান অনুযায়ী অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

রিটার্ন দাখিলের ওয়েবসাইট: [www.etaxnbr.gov.bd] (http://www.etaxnbr.gov.bd)

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬