প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশের সময় জানা গেল

২৬ অক্টোবর ২০২২, ১১:৪২ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১১:৩৫ AM
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের ফলাফল প্রকাশের সময় জানা গেছে। আগামী মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রকাশিত হতে পারে এ ফলাফল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) সূত্রে এ তথ্য জানা গেছে। ফল প্রকাশের পর ৪৫ হাজার শিক্ষক  নিয়োগ দেওয়ার কাজও শুরু হবে।

অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে বলেছেন, শিক্ষক নিয়োগের কাজ চলমান রয়েছে। নভেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে এটি প্রকাশ করা হতে পারে। পদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি। এটি করতে মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসতে হবে। সিদ্ধান্ত না আসায় পদ বাড়ছে কি না, বলা যাচ্ছে না।

আরো পড়ুন: সরকারি চাকরিতে তিনটি জিনিস প্রয়োজন- সততা, মমতা ও দক্ষতা

দেশের সরকারি ৬৫ হাজার ৫৬৬টি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলছে। তিন ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, ৫৩ হাজার ৫৯৫ ও ৫৭ হাজার ৩৬৮ জন।

আবেদন করেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন। ৩২ হাজারের বেশি শূন্য পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও পরে বাড়িয়ে ৪৫ হাজার করা হয়।

ভাইয়ের বিরুদ্ধে ২২ বিঘা জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলনে বোন
  • ০২ আগস্ট ২০২৬
অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার নিয়োগে বড় বিজ্ঞপ্তি …
  • ০২ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, আবেদন ৮ আগস্ট পর্যন্ত
  • ০২ আগস্ট ২০২৬
পবিপ্রবির উপ-রেজিস্ট্রার বরখাস্ত, ফেসবুকে অপপ্রচার, ঘুষ গ্র…
  • ০২ আগস্ট ২০২৬
ছাত্রশিবিরের ৩৬ জুলাই জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন…
  • ০২ আগস্ট ২০২৬
প্রশাসনিক ব্যয় কমিয়ে শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় বাড়ানো …
  • ০২ আগস্ট ২০২৬