স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন রিডিং বিশ্ববিদ্যালয়ে

১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৬ AM
রিডিং বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য

রিডিং বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য © সংগৃহীত

স্নাতকোত্তরে এক বছর মেয়াদী স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের রিডিং বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল ও সিঙ্গাপুরের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৬ মে।

পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

‘গ্রেট’ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এ স্কলারশিপটি রিডিং বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। মোট ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

এ স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করা যাবে। রিডিংবিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯৯২ সালে এটি কলেজ হিসেবে যাত্রা শুরু করে। পরে ১৯২৬ সালে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন যুক্তরাজ্যে

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।
* বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ।

যোগ্যতার মানদণ্ড:

* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* রিডিং বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেতে হবে।
* স্নাতকে ১ম শ্রেণী পেতে হবে।
* বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* এর আগে যুক্তরাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না।
* সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণের …
  • ০৫ মে ২০২৬
চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রোমান-সবুজ
  • ০৫ মে ২০২৬
জকসুর ক্রীড়া সম্পাদকের পদত্যাগপত্র জমা, ‘গৃহীত হয়নি’ জানালে…
  • ০৫ মে ২০২৬
নায়ক-নায়িকাদের কে জিতলেন, কে হারলেন?
  • ০৫ মে ২০২৬
‎চীনে ঢাবি শিক্ষার্থী ফয়সালের স্বর্ণজয়
  • ০৫ মে ২০২৬
জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকান দখল ও জুলাই শহীদের বাবাকে…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9