স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন যুক্তরাজ্যে

১১ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৮ AM
হল বিশ্ববিদ্যালয়

হল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের হল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ, চীন, ঘানা, কেনিয়া, থাইল্যান্ড, তুরস্ক ও ভিয়েতনামের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে।

পড়ুন ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাষ্ট্রে

‘গ্রেট’ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এ স্কলারশিপটি হল বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। মোট ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

এ স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়টির যে কোনো বিষয় নিয়ে পড়াশোনা করা যাবে। হল বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন নেদারল্যান্ডে

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।
* বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ।

যোগ্যতার মানদণ্ড:

* বাংলাদেশের নাগরিক হতে হবে।
* হল বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেতে হবে।
* স্নাতকে ১ম শ্রেণী পেতে হবে।
* বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* এর আগে যুক্তরাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যাবে না।
* সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচ…
  • ২৬ মার্চ ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
  • ২৬ মার্চ ২০২৬
ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোস্তফ…
  • ২৬ মার্চ ২০২৬
হত্যা মামলায় সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ ৫ দিনের …
  • ২৬ মার্চ ২০২৬
সরকারি খরচে নারী কর্মী নেবে জর্ডান, পদ ৫০০০, আবাসনসহ থাকছে …
  • ২৬ মার্চ ২০২৬
সাতক্ষীরায় ফুয়েল কার্ডের সিদ্ধান্ত প্রত্যাহার, কার্ড ছাড়াই …
  • ২৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence