স্কলারশিপ নিয়ে পড়ুন স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়ে

০৪ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৪৪ AM
ডান্ডি বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ড

ডান্ডি বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ড © সংগৃহীত

স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে স্কটল্যান্ডের ডান্ডি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশি শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে।

পড়ুন স্নাতক ও স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়া

‘গ্রেট’ স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা। এ স্কলারশিপটি ডান্ডি বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার এবং ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। মোট ১ বছরের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে।

এ স্কলারশিপের আওতায় বিশ্ববিদ্যালয়টির অ্যানাটমি, ফরেনসিক নৃবিজ্ঞান, ফরেনসিক এন্ড মেডিকেল আর্ট, বায়োমেডিকাল সায়েন্স, বায়োমেডিকাল ইঞ্জিনিয়ারি,হিসাব বিজ্ঞান, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইংরেজি, ভূগোল, ইতিহাস, আইন, লিবারেল আর্টস, গণিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, নার্সিং, দর্শন, পদার্থবিদ্যা, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক, মনোবিজ্ঞান ও সমাজকর্মসহ বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করা যাবে।

ডান্ডি বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ডের ডান্ডিতে অবস্থিত একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৮৮১ সালে বিশ্ববিদ্যালয় কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিন কোরিয়ার দেগু বিশ্ববিদ্যালয়ে

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা।
* বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ।

যোগ্যতার মানদণ্ড:

* বাংলাদেশের একজন পাসপোর্টধারী নাগরিক হতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণের …
  • ০৫ মে ২০২৬
চবি ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে রোমান-সবুজ
  • ০৫ মে ২০২৬
জকসুর ক্রীড়া সম্পাদকের পদত্যাগপত্র জমা, ‘গৃহীত হয়নি’ জানালে…
  • ০৫ মে ২০২৬
নায়ক-নায়িকাদের কে জিতলেন, কে হারলেন?
  • ০৫ মে ২০২৬
‎চীনে ঢাবি শিক্ষার্থী ফয়সালের স্বর্ণজয়
  • ০৫ মে ২০২৬
জাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে দোকান দখল ও জুলাই শহীদের বাবাকে…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9