স্কলারশিপ নিয়ে পড়ুন দক্ষিন কোরিয়ার দেগু বিশ্ববিদ্যালয়ে

০১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৮ PM
 দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিজিআইএসটি)

দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিজিআইএসটি) © সংগৃহীত

এশিয়ান দেশ দক্ষিণ কোরিয়ায় পড়ালেখা করা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বেশ বৈচিত্র্যময় হয়ে উঠছে। দেশটিতে বিশ্বমানের শিক্ষাব্যবস্থার পাশাপাশি আকর্ষণীয় কোরিয়ান সংস্কৃতির সান্নিধ্য, মনোরম আবহাওয়া, চমৎকার পরিবেশ ও উন্নত জীবনব্যবস্থা রয়েছে। আনুষ্ঠানিকভাবে রিপাবলিক অব কোরিয়া নামকরণ করা হলেও দেশটি দক্ষিণ কোরিয়া হিসেবেই সবার নিকট পরিচিত।

দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নানা ধরনের স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। স্নাতকোত্তর ও পিএইচডিতে তেমনই একটি স্কলারশিপ দিচ্ছে দক্ষিণ কোরিয়ার দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিজিআইএসটি)। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনেরে শেষ সময় আগামী ২৮ এপ্রিল।

পড়ুন স্কলারশিপ নিয়ে পড়ুন হল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে

‘ডিজিআইএসটি স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্তীদের টিউশন ফি ও সামগ্রিক খরচ বহন করা হবে। স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বছরে ১ কোটি ৫০ লক্ষ কোরিয়ান ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা। এছাড়াও পিএইচডিতে ২ কোটি ২০ লক্ষ কোরিয়ান ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পদার্থবিদ্যা এবং রসায়ন, বৈদ্যুতিক প্রকৌশল এবং কম্পিউটার বিজ্ঞান, রোবোটিক্স এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, শক্তি বিজ্ঞান এবং প্রকৌশল, মস্তিষ্ক বিজ্ঞান এবং জীববিজ্ঞানসহ বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে পারবেন।

দেগু গিয়াংবুক ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিজিআইএসটি) দক্ষিণ কোরিয়ার দেগু মেট্রোপলিটন সিটিতে অবস্থিত একটি পাবলিক বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করে।

আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়ে

সুযোগ-সুবিধাসমূহ:

* স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বছরে ১ কোটি ৫০ লক্ষ কোরিয়ান ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা।

* পিএইচডিতে ২ কোটি ২০ লক্ষ কোরিয়ান ওন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ লক্ষ টাকা।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলাফল অর্জন করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* স্ট্যাটমেন্ট অব পারপাজ (এসওপি) দিতে হবে।
* দুইটি রিকমেন্ডেশন লেটার।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট প্রদর্শন করতে হবে।

আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9