বিনা খরচে ইন্টার্নশিপ করুন জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে

০৩ জানুয়ারি ২০২২, ০৯:৩৮ AM
টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান

টোকিও বিশ্ববিদ্যালয়, জাপান © সংগৃহীত

সম্পূর্ণ বিনা খরচে দেড় মাসের ইন্টার্নশিপ করার সুযোগ দিচ্ছে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ জানুয়ারি।

‘ইউনিভার্সিটি অব টোকিও সামার ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর আওতায় মোট ২৫ জন শিক্ষার্থীকে এ ইন্টার্নশিপের সুযোগ প্রদান করা হবে। এছাড়া শিক্ষার্থীদের ১ লক্ষ ৩০ হাজার ইয়েন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।

পড়ুন বিনা খরচে জাপানে ৬ সপ্তাহের ইন্টার্নশিপ করার সুযোগ

স্নাতকে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ৩০ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত প্রথম ভাগের ইন্টার্নশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ২য় ভাগের ইন্টার্নশিপ অনুষ্ঠিত হবে ২০ জুন থেকে ৫ আগস্ট।

পদার্থ বিজ্ঞান, প্রকৌশল, ইন্টিগ্রেটেড বায়োসায়েন্স, কম্পিউটেশনাল বায়োলজি এবং মেডিকেল সায়েন্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সমুদ্র প্রযুক্তি, হিউম্যান এবং ইঞ্জিনিয়ারড এনভায়রনমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল স্টাডিজসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীরা গবেষণা করার সুযোগ পাবেন।

আরও পড়ুন ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে অস্ট্রিয়া, আবেদন শেষ ১৫ ফেব্রুয়ারি

সুযোগ-সুবিধাসমূহ:

* নির্বাচিত শিক্ষার্থীদের ১ লক্ষ ৩০ হাজার ইয়েন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।
* আবাসন ব্যাবস্থা।
* ভ্রমণ ভাতা।
* খাবার ভাতা।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকের শিক্ষার্থী হতে হবে।
* ক্লাস ও পরীক্ষাগারে কাজ করার মানসিকতা থাকতে হবে।
* ইউটিএসআইপি দ্বারা আয়োজিত বিশেষ ইভেন্টসহ সমস্ত ক্রিয়াকলাপে অংশগ্রহণ করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে।
* তবে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের ভাষা দক্ষতার সনদ প্রয়োজন নেই।

প্রয়োজনীয় নথি:

* মোটিভেশন লেটার।
* জীবন বৃত্তান্ত (সিভি)।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* দুটি সুপারিশ চিঠি।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন

ঢেউয়ের ধাক্কায় ট্রলার দ্বিখণ্ডিত, নিউজিল্যান্ডের শিশু নিখোঁজ
  • ২৫ আগস্ট ২০২৬
১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সঙ্গে জার্মানিতে বিএনপির একাংশের…
  • ২৫ আগস্ট ২০২৬
রোহিঙ্গা গণহত্যা দিবস আজ, মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবি র…
  • ২৫ আগস্ট ২০২৬
অফিসার নিয়োগ দেবে ওয়ার্ল্ড ভিশন, আবেদন ১ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা বলছে এনটিআরসিএ
  • ২৫ আগস্ট ২০২৬
ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কড়া জবাব দিল চীন
  • ২৫ আগস্ট ২০২৬