বিনা খরচে জাপানে ৬ সপ্তাহের ইন্টার্নশিপ করার সুযোগ

১০ ডিসেম্বর ২০২১, ১০:২৭ AM
এনআইজি ইন্টার্ন প্রোগ্রাম-২০২২

এনআইজি ইন্টার্ন প্রোগ্রাম-২০২২ © সংগৃহীত

স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের বিনা খরচে ছয় সপ্তাহের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব জেনেটিক্স (এনআইজি)। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থী এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৭ জানুয়ারি। গত ২৬ নভেম্বর থেকে আবেদন শুরু হয়।

‘এনআইজি ইন্টার্ন প্রোগ্রাম-২০২২’ এর আওতায় শিক্ষার্থীরা বিমানের যাতায়াতের খরচ, জাপানের অভ্যন্তরীণ ভ্রমণ খরচ, আবাসন সুবিধা ও খাবারের ভাতাসহ নানান ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। নির্বাচিত শিক্ষার্থীরা ন্যাশনাল ইনস্টিটিউট অব জেনেটিক্স-এ ইন্টার্নশিপ করতে পারবেন। আগামী বছরের ১৬ জুন থেকে শুরু হবে এ ইন্টার্নশিপ। চলবে ২৭ জুলাই পর্যন্ত।

তথ্য প্রযুক্তি, আন্তর্জাতিক গবেষণা, ম্যাটারিয়াল সায়েন্সেস, অ্যাডভান্সড এনার্জি, সমুদ্র বিজ্ঞান, জীববিজ্ঞান, পরিবেশ বিদ্যা, রসায়ন, পদার্থবিদ্যা, সায়েন্স স্টাডিজ, জেনেটিক্স এবং জেনেটিক্স সম্পর্কিত বিভাগগুলোর শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপ করতে পারবেন।

সুযোগ-সুবিধাসমূহ:

* কোনো টিউশন ফি লাগবে না।
* বিমানে আসা-যাওয়ার খরচ বহন করা হবে।
* জাপানের স্থানীয় যাতায়াত ভাড়া প্রদান করা হবে।
* ইনস্টিটিউটের গেস্টহাউসে বিনামূল্যে থাকার ব্যবস্থা।
* ভ্রমণ বীমা।
* খাবারের জন্য প্রতিদিন ১ হাজার ৫০০ ইয়েন প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ হাজার ১৩১ টাকা।

যোগ্যতার মানদণ্ড:

* যেকোনো দেশের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
* স্নাতকের শেষ বর্ষের শিক্ষার্থী ও স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* সপ্তাহে পাঁচ দিন কাজ করার মানসিকতা থাকতে হবে।
* এনআইজি এর সকল শর্তাবলী মেনে চলার মানসিকতা থাকতে হবে।

আবেদন করতে যা যা প্রয়োজন:

* জীবনবৃত্তান্ত (সিভি)।
* মোটিভেশন লেটার (৫০০ শব্দের মধ্যে)।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* রিকমেন্ডেশন লেটার।
* আবেদনকারীর প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে সুপারিশের দুটি চিঠি।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন।

ইনানীতে গ্যাসের আগুন: কত দিন জ্বলবে, কীভাবে মিলবে স্থায়ী সম…
  • ০৩ নভেম্বর ২০২৬
ফের গ্যাসের দাম বৃদ্ধি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত দাবি করে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
৪ তারিখের আন্দোলন কর্মসূচি থেকে সরে এসেছেন এমপিওভুক্ত শিক্ষ…
  • ০৩ নভেম্বর ২০২৬
২৫ হাজার বোলার থেকে উঠে এলেন সেরা ২১, পুরস্কৃত করল বিসিবি
  • ০২ নভেম্বর ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ভাইরাল, জামায়াত নেতার পদ স্থগিত
  • ০২ নভেম্বর ২০২৬
ক্রিকেটারদের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি, ইঙ্গিত দিলেন ত…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950