এক বছরের অ্যাওয়ারনেস ৩৬০ ফেলোশিপ-এ অংশগ্রহণ করুন

২৮ নভেম্বর ২০২১, ০৮:০৩ AM
অ্যাওয়ারনেস ৩৬০ ফেলোশিপ প্রোগ্রাম

অ্যাওয়ারনেস ৩৬০ ফেলোশিপ প্রোগ্রাম © সংগৃহীত

তরুণ সমাজসেবকদের জন্য এক বছরের ভার্চ্যুয়াল ফেলোশিপ এর সুযোগ দিচ্ছে বৈশ্বিক অলাভজনক সংস্থা ‘অ্যাওয়ারনেস ৩৬০’। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২০ ডিসেম্বর।

এ ফেলোশিপের আওতায় আবেদনকারীদের অনলাইনে প্রতি সপ্তাহে ২ ঘন্টার প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। প্রোগ্রাম শেষে প্রতিটি দেশ থেকে একজন করে ফেলো নির্বাচন করা হবে। যিনি এক বছরের জন্য ঐ দেশের কান্ট্রি অ্যাম্বাসেডর নির্বাচিত হবেন। আর নির্বাচিত কান্ট্রি অ্যাম্বাসেডর আগামী বছরের ‘গ্লোবাল লিডারশিপ কনফারেন্স’ এ অংশহণের জন্য বিমানে যাতায়াতের খরচ পাবেন।

‘অ্যাওয়ারনেস ৩৬০’ দুই বাংলাদেশি উদ্যোক্তার গড়া বৈশ্বিক অলাভজনক প্রতিষ্ঠান। শুরু থেকেই এ সংগঠনটি সুনামের সাথে কাজ করে আসছে। জাতিসংঘের এসডিজি নিয়ে বিশ্বের ২৩টি দেশে কাজ করা এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ২৬ বছর বয়সী শমী এবং সহ-প্রতিষ্ঠাতা রিজভী উঠে এসেছেন মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ফোর্সবের ৩০ বছরের কম বয়সী এশীয় অঞ্চলের ৩০০ তরুণের তালিকায়।

এর আগে প্রতিষ্ঠাতা শমী পুরস্কার গ্রহণ করেছিলেন প্রিন্সেস ডায়ানার ভাই লর্ড স্পেন্সার থেকে। কেনসিংটন প্যালেসে প্রিন্স উইলিয়ামের সঙ্গে দেখা করার আমন্ত্রণ পেয়েছিলেন। ২০২০ সালে ডায়ানা অ্যাওয়ার্ডের বিচারক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাবেক মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার থেকেও স্বীকৃতি পাওয়ার মত ঘটনাও উল্লেখযোগ্য।

অ্যাওয়ারনেস ৩৬০ এর সদর দপ্তর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এ। প্রতিষ্ঠানটি ফোর্বস, দ্য ডায়ানা অ্যাওয়ার্ড, গ্লোবাল সিটিজেন, গ্লোবাল চেঞ্জমেকারস, ইউনাইটেড নেশনস, স্যামসাং গ্লোবাল, ইউএস স্টেট ডিপার্টমেন্ট, দ্য কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রামসহ বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্ম দ্বারা স্বীকৃত।

সুযোগ-সুবিধাসমূহ:

* যে কোনো দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।
* প্রতি দেশ থেকে একজন ফেলো নির্বাচন করা হবে। যিনি এক বছরের জন্য ঐ দেশের কান্ট্রি অ্যাম্বাসেডর নির্বাচিত হবেন।
* নির্বাচিত কান্ট্রি অ্যাম্বাসেডর ‘গ্লোবাল লিডারশিপ কনফারেন্স’ এ অংশহণের জন্য বিমানে যাতায়াতের খরচ পাবেন।
* অ্যাওয়ারনেস ৩৬০ আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নেয়ার সুযোগ।
* নিজ সমাজের সেবা করার সুযোগ।
* একটি বৈশ্বিক নেটওয়ার্কে যোগদানের সুযোগ।
* সার্টিফিকেট
* রেকমেন্ডেশন লেটার

আবেদনের যোগ্যতা:

* ১৪ থেকে ২৫ বছর বয়সী হতে হবে।
* সমাজ সেবায় আগ্রহী হতে হবে।
* স্থিতিশীল ইন্টারনেট সংযোগ সহ একটি মৌলিক ডিভাইস থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

ফরম পূরণ করে অনলাইনে আবেদন করা যাবে। ফরমটি পেতে ক্লিক করুন এখানে
বিস্তারিত জানতে পড়ুন

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন শিল্পকারখানা গুটিয়ে নিতে বলল ইরান
  • ১৫ মার্চ ২০২৬
মার্কিন সামরিক বিমান চলাচলের অনুরোধ প্রত্যাখান করল সুইজারল্…
  • ১৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে সিদ্ধান্ত…
  • ১৫ মার্চ ২০২৬
প্রত্যাশিত চাঁদা না পেয়ে হাতুরিপেটা, ফের আটক উপজেলা ছাত্রদল…
  • ১৫ মার্চ ২০২৬
একুশে বইমেলা উপলক্ষে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এ…
  • ১৫ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081