পিএইচডি করুন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ে

২৫ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৫ PM
নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়

নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২২-২৩ শিক্ষাবর্ষের জন্য পিএইচডি শ্রেণিতে স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২২ সালের জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত আবেদন করা যাবে।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা প্রায় সাড়ে ৩ বছর পর্যন্ত বাংলাদেশি টাকায় প্রতি বছর ২৫ লক্ষ টাকা পর্যন্ত বৃত্তি পেতে পারেন।

‘ওয়াটার রিসার্চ সেন্টার’এর অধীনে মহাকাশ থেকে ভূগর্ভস্থ পানির গতিবিধি শনাক্তের জন্য ‘পিএইচডি পজিশনসিন ডিটেক্টিং গ্রাউন্ডওয়াটার ডাইনামিক্স’ এর উপর পিএইচডি করতে পারবেন।

সুবিধাসমূহ:

বছরে ৩০ হাজার ডলার (২৫ লক্ষ টাকা) পর্যন্ত স্কলারশিপ পাওয়া সুযোগ রয়েছে।

এ স্কলারশিপ সাড়ে ৩ বছর পর্যন্ত পাওয়া যাবে।

যোগ্যতার মানদণ্ড:    

আবেদনকারীদের অবশ্যই সিভিল ও এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, জিওস্প্যাশিয়াল ইঞ্জিনিয়ারিং, হাইড্রোলজি অথবা আর্থ সায়েন্স সম্পর্কিত কোন বিষয়ে পূর্ববর্তী ডিগ্রি থাকতে হবে।  

শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা পরীক্ষার স্কোর জমা দিতে হবে। আইইএলটিএস-এ ন্যূনতম ৬.৫ এবং টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৯০ স্কোর পেতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র:

* গবেষণার প্রস্তাবনা
* ব্যাংক স্টেটমেন্ট
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট
* জীবনবৃত্তান্ত

আবেদনের পদ্ধতি:

শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে লগইন করুন এখানে। স্কলারশিপের বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে

গ্রুপ এফ-এ শেষ ম্যাচে নামছে ৪ দল, কার সামনে কোন সমীকরণ?
  • ২৫ জুন ২০২৬
ওভার মার্কিং নাকি আন্ডার মার্কিং— বদলাচ্ছে ঢিলেঢালা খাতা মূ…
  • ২৫ জুন ২০২৬
ফুল-ফান্ডেড স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সৌদি আরবে…
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে হত্যাকাণ্ডের শিকার সায়মা ঢাবি শিক্ষার্থী নয়
  • ২৫ জুন ২০২৬
স্কুল ফাঁকি দিয়ে ইউএনও’র হাতে ধরা, ৪ ছাত্রকে করতে হবে ৮০০ ব…
  • ২৫ জুন ২০২৬
মিস্ত্রী সেজে ঘরে ঢোকেন, গেট আটকানো মাত্রই  হামলা— যেভাবে এ…
  • ২৫ জুন ২০২৬