বাংলাদেশি শিক্ষার্থীদের ভারতে উচ্চশিক্ষার সুযোগ, আবেদনের সময় বাড়ল

৩০ এপ্রিল ২০২১, ১১:৩৫ AM
বিদেশে উচ্চশিক্ষা

বিদেশে উচ্চশিক্ষা © সংগৃহিত

২০২১-২২ শিক্ষাবর্ষে ভারতে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের নিকট থেকে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স (আইসিসিআর)। ভারতের বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি করতে বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন বাংলাদেশের শিক্ষার্থীরা। বৃত্তির জন্য অনলাইনে আবেদন ৩০ এপ্রিল শেষ হলেও সময় একমাস বাড়ানো হয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানোর কথা বলা হয়েছে।

আরো পড়ুন যুক্তরাষ্ট্রে বিনাখরচে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ, আবেদন শেষ ১৫ মে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩০ এপ্রিল আইসিসিআর বৃত্তির জন্য এ আবেদনের শেষ সময় ছিল। করোনার কারণে আবেদন করার সময় এক মাস বাড়ানো হয়েছে।

যে সকল বিষয়ে পড়া যাবে

মেডিসিন, প্যারামেডিকেল, ফ্যাশন কোর্স বাদে যেকোনো বিষয়ে আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর ও পিএইচডি করতে ভারতের বিশ্ববিদ্যালয়গুলোতে এ বৃত্তির জন্য আবেদন করা যাবে।

আবেদনের শর্ত

  • আবেদনকারীদের বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • বিই-বিটেক আবেদনকারী প্রার্থীদের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন থাকতে হবে।
  • ভর্তির পর শিক্ষার্থীদের হোস্টেলে থাকতে হবে।
  • আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থী পাঁচটি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে আবেদন করতে পারবেন।
  • ইংরেজির দক্ষতা যাচাইয়ে ৫০০ শব্দে ইংরেজিতে প্রবন্ধ লিখতে হবে শিক্ষার্থীদের।
  • শিক্ষার্থীরা তাঁর TOFEL-IELTS স্কোরও ইংরেজি দক্ষতা নির্ধারণে জমা দিতে পারবেন।
  • আবেদন করতে শিক্ষার্থীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের নম্বরপত্র আপলোড করতে হবে।
  • আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ইংরেজিতে না থাকলে তা ইংরেজিতে অনুবাদ করে তবেই সাবমিট করতে হবে। অনুবাদ করা কাগজপত্র ছাড়া গ্রহণ করা হবে না।
  • আইসিসিআর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য বার্ষিক ন্যূনতম ৫ লাখ ভারতীয় রুপির বা ৬ হাজার ৮০০ মার্কিন ডলারের মেডিকেল বিমা করা বাধ্যতামূলক।

আরো পড়ুন ব্রিটেনে মাস্টার্স করতে বাংলাদেশ সরকারের বৃত্তি, আবেদন শেষ ৩১ মে

আবেদন প্রক্রিয়া

আইসিসিআর বৃত্তির আবেদন করতে আগ্রহী প্রার্থীদের http://a2ascholarsships.iccr.gov.in লিংকে লগইন করে আইডি ও পাসওয়ার্ড তৈরি করতে হবে।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ

বৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে ভারতীয় হাইকমিশনের শিক্ষা উইংয়ে (প্লট নম্বর: ১-৩, পার্ক রোড, বারিধারা, ঢাকা ১২১২; ফোন-৫৫০৬৭৩০১-৩০৮ এক্সটেনশন-১০৯৬/১১১২; ই-মেইল: edu1.dhaka@mea.gov.in) যোগাযোগ করতে বলা হয়েছে।

বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

ঈদের ছুটিতে বাড়ির পথে শিক্ষার্থীরা, ফাঁকা হচ্ছে খুবি ক্যাম্…
  • ১৫ মার্চ ২০২৬
মেরী স্টোপস ক্লিনিকে চাকরি, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৫ মার্চ ২০২৬
২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান 
  • ১৫ মার্চ ২০২৬
দুপুর ১টায়ও অফিসে নেই সমাজসেবা কর্মকর্তা, ভোগান্তিতে সেবাগ্…
  • ১৫ মার্চ ২০২৬
বাংলাদেশ-পাকিস্তান সিরিজ নির্ধারণী ম্যাচ ঘিরে দুঃসংবাদ 
  • ১৫ মার্চ ২০২৬
লুটপাট বাহিনী বিল করে খাওয়ার জন্য এমন হেডফোন দিয়েছে
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence