চুমুকাণ্ডে ক্ষমা চাইলেন ক্বারী তাশরিক 

২৫ অক্টোবর ২০২৬, ০৯:০২ PM
ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ

ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ © সংগৃহীত

রাজধানীর টঙ্গীর একটি মাদরাসায় শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার ঘটনা নিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘোষণা দেওয়া বক্তব্য নিয়ে ক্ষমা চেয়েছেন ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফ। রবিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি তার পূর্বের বক্তব্য নিয়ে ক্ষমা চেয়েছেন। 

ভিডিও বার্তায় ক্বারী তাশরীফ বলেন, আমার অতিরিক্ত কথার জন্য এবং কিছু কথা আমার বলা হয়ে গেছে, সে কথাগুলোর জন্য আমি সকলের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করছি। একটি বিষয় স্পষ্ট করার জন্য এসেছি এবং কিছু কথা বলব একেবারে সংক্ষিপ্ত।’

তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে যে, টঙ্গীর যে ঘটনাটা ঘটেছিল, সে ঘটনায় শুধু শিক্ষককেই মারধর করা হয়নি। সেখানে দারোয়ানসহ আরও অনেককেই মারধর করা হয়েছে এবং মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। সে বিষয়গুলো আমরা যখন প্রাথমিকভাবে দেখেছি, এটা আমরা সহ্য করতে পারিনি। বিশেষ করে আমি কোনোভাবেই এটা সহ্য করতে পারিনি।’

জুবায়ের বলেন, তিনি বলেন, হোক, যে দোষী, সে তার দোষ যদি বের হয়ে আসে, তাহলে তাকে শাস্তি অবশ্যই আইনের মাধ্যমে দেয়া হবে। তবে একজন দোষ করলে সেখানে একটা প্রতিষ্ঠান ভাঙচুর অথবা আরও কয়েকজনকে মারধর, এটার পক্ষে আমি ছিলাম না এবং সেখান থেকে আমি উত্তেজিত হয়ে অনেকগুলো কথা বলেছি।

তিনি আরও বলেন, আমি যতগুলো কথা বলেছি, ওয়াল্লাহি—আমি আল্লাহ, আল্লাহর রাসূল, ইসলাম, দেশ, আলেম-ওলামা, মাদ্রাসা-মসজিদ, ইসলামের সম্মান নিয়ে আমি এ কথাগুলো বলেছি। আমি আমার স্বার্থে কোনো কথা বলিনি। আপনারা আমাকে সবসময় মনে রাখবেন, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য এবং দেশ ও ইসলামের জন্য কাজ করতে চাই।’

জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের তালিকায় আরও দুই শিক্ষাপ্রতিষ…
  • ১৯ নভেম্বর ২০২৬
৭০ বিদ্রোহী এমপি প্রার্থীসহ ৫ শতাধিক নেতাকে দলে ফেরাচ্ছে বি…
  • ১৯ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার
  • ১৯ নভেম্বর ২০২৬
সাড়ে ৮ হাজার ছাত্রীর ভরসা মাত্র দুই কমনরুম, নেই প্রাথমিক চি…
  • ১৯ নভেম্বর ২০২৬
মৎস্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত
  • ১৯ নভেম্বর ২০২৬
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিব…
  • ১৯ নভেম্বর ২০২৬
diuimage