যুক্তরাষ্ট্রে বিনাখরচে মাস্টার্স ডিগ্রি অর্জনের সুযোগ, আবেদন শেষ ১৫ মে

২০ এপ্রিল ২০২১, ০৮:৪৩ AM
ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম

ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম © সংগৃহিত

বাংলাদেশসহ বিদেশী শিক্ষার্থীদের জন্য ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম ২০২২-২০২৩ সালের এর জন্য আবেদন গ্রহণ শুরু করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র। এর আওতায় স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনাখরচে যুক্তরাষ্ট্রে তাদের স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবে।

এই প্রোগ্রামের জন্য আবেদন করা যাবে ১৫ মে ২০২১, শনিবার, বাংলাদেশ সময় বিকেল ৪:৩০ মিনিট পর্যন্ত। ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।

আবেদনের যোগ্যতা

এই কার্যক্রমে অংশ নেওয়ার জন্য অগ্রাধিকারপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কনিষ্ঠ অনুষদ সদস্য এবং সরকারি ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান, বুদ্ধিবৃত্তিক সংগঠন এবং এনজিও-তে কর্মরত কনিষ্ঠ থেকে মধ্য-পর্যায়ের কর্মকর্তাগণ রয়েছেন। যেসব ডিগ্রি অর্জনের জন্য এ প্রোগ্রামে আবেদন করা যাবে তার মধ্যে রয়েছে।

উচ্চশিক্ষায় প্রশাসন, পরিকল্পনা ও ব্যবস্থাপনা, স্বাস্থ্য ও চিকিৎ‌সা বিজ্ঞান, জীববিজ্ঞান ও ভৌতবিজ্ঞান, সমাজবিজ্ঞান ও মানবিক শাখা, ব্যবসায় এমবিএ, স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনা, অর্থনীতি, নগর পরিকল্পনা, পরিবেশগত অধ্যয়ন (পরিবেশ বিদ্যা) ও দুর্যোগ ব্যবস্থাপনা, মনোবিজ্ঞান, নিরাপত্তা অধ্যয়ন।

আর্থিক সুবিধা

এই ফেলোশিপের আওতায় আর্থিক এবং অ-আর্থিক সুবিধাদির মধ্যে রয়েছে- জে-১ ভিসার জন্য সহায়তা; ঢাকায় যাত্রা-পূর্ব পরিচিতিমূলক অনুষ্ঠান; যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার বিমানভাড়া; টিউশন ও শিক্ষা-সংশ্লিষ্ট খরচ; থাকা, খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য মাসিক বৃত্তি; বই-পত্র কেনার জন্য ভাতা; স্বাস্থ্য ও দুর্ঘটনা বীমা, ভ্রমণ ও ব্যাগেজ ভাতা।

আবেদনের যোগ্যতা

আবেদনকারীদের অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে, তার মধ্যে রয়েছে-

  • বাংলাদেশের স্বীকৃত সরকারি কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ ফলাফলসহ ন্যূনতম চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রিধারী।
  • পূর্বে কোন আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নেননি। কিংবা বর্তমানে আমেরিকায় কোন শিক্ষা কার্যক্রমে ভর্তি নন।
  • বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশ থেকে পূর্বে স্নাতকোত্তর ডিগ্রি নেননি। (তবে যারা বাংলাদেশ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তারা যোগ্য বলে বিবেচিত হবেন।)
  • যে বিষয়ে পড়তে যেতে ইচ্ছুক সেই বিষয়ের সাথে প্রাসঙ্গিক/সংশ্লিষ্ট কর্মক্ষেত্রে ন্যূনতম দুই বছরের পূর্ণকালীন কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ইংরেজিতে সাবলীল ও পারদর্শী হতে হবে। ইন্টারনেটভিত্তিক (আইবিটি) টোফেলে (TOEFL) ন্যূনতম ৯০ কিংবা আইইএলটিএস (IELTS)-এ ন্যূনতম ৭ (সাত) স্কোর থাকতে হবে।
  • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
  • আবেদনের সময় বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশী নাগরিক হতে হবে।
  • ডিগ্রি শেষ করার আগেই বাংলাদেশে (বাড়িতে) ফিরে এলে ফিরতি বিমানের টিকেটের মূল্য ফেরত দিতে সম্মত থাকতে হবে।

আবেদন প্যাকেজ

১. অনলাইনে পূরণকৃত আবেদন ফরম পাওয়া যাবে: https://apply.iie.org/ffsp2022

২. উচ্চমাধ্যমিক শিক্ষা পরবর্তী-সময়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করেছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে (স্নাতক ও স্নাতকোত্তর) একাডেমিক ট্রান্সক্রিপ্ট (শিক্ষা প্রতিলিপি) ও সনদপত্র।

৩. তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র (Letters of Reference) আপলোড/উপস্থাপন করবেন (সম্ভাব্য প্রার্থীরা অবশ্যই অনলাইন আবেদন সাইটে “Recommender Registration” বাটনের মাধ্যমে নিজ নিজ সুপারিশকারীদের নিবন্ধন করবেন)।

৪. একাডেমিক রেকর্ড বিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)

৫. টোফেল (TOEFL) / আইইএলটিএস (IELTS) এর বৈধ স্কোর (যে স্কোর মেয়াদোত্তীর্ণ হয়নি)।

জিআরই ও জিম্যাট

যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে ভর্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা জিআরই (GRE) কিংবা জিম্যাট (GMAT) স্কোর থাকাও আবশ্যক। যদি কোন আবেদনকারী ইতোমধ্যে জিআরই কিংবা জিম্যাট পরীক্ষা দিয়ে থাকেন, তাহলে তাদেরকে সেই পরীক্ষায় প্রাপ্ত নম্বর সংক্রান্ত তথ্য অনলাইন আবেদনের সাথে জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় কারো এই ধরনের (জিআরই বা জিম্যাট) স্কোর না থাকলে আমেরিকান সেন্টার শুধু প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের জন্য পরীক্ষার আয়োজন করতে পারে। ভর্তির জন্য TOEFL এবং GRE বা GMAT স্কোর থাকা জরুরি বিধায় সম্ভাব্য প্রার্থীদের অবশ্যই ভালোভাবে এই সকল পরীক্ষার জন্য আগাম প্রস্তুতি নিতে হবে।

এছাড়া প্রার্থীদের অবশ্যই আবেদন করার সকল নির্দেশনা ও আবেদনপত্র জমা দেওয়ার সকল নির্দেশিকা অনুসরণ করতে হবে। কোন আবেদনকারীর আবেদন করার যোগ্যতা পূরণ না হলে সেই আবেদনপত্র বাছাই কমিটিতে পাঠানো হবে না। সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাত্‌কারের জন্য ডাকা হবে এবং সাক্ষাত্‌কার ইংরেজিতে হবে।

ফলাফল

অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ মে ২০২১, শনিবার। বিগত বছরে আবেদন করেছিলেন কিন্তু কৃতকার্য হননি এমন প্রার্থীরাও এবছর পুনরায় আবেদন করতে পারবেন।

সকল আবেদনকারীকে একথা মনে রাখতে হবে যে, এটি একটি বৈশ্বিক প্রতিযোগিতা এবং প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কঠোর বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হয়। চূড়ান্ত পর্যায়ের প্রার্থীদের নির্বাচিত হওয়ার বিষয়টি ২০২১ সালের জুলাই মাসের শেষ নাগাদ জানানো হবে। যুক্তরাষ্ট্রে এই কার্যক্রমটি শুরু হবে ২০২২ সালের আগস্ট মাসে।

প্রয়োজনে যোগাযোগ

কার্যক্রম সম্পর্কে আরো তথ্যের জন্য বা অনলাইনে আবেদন করার ক্ষেত্রে কোন ধরনের অসুবিধায় পড়লে প্রোগ্রাম ম্যানেজার মিজ রায়হানা সুলতানা-এর সাথে ০২-৫৫৬৬-২৮১৬ নম্বরে কিংবা sultanar1@state.gov ইমেইল ঠিকানায় যোগাযোগ করা যাবে।

বিস্তারিত জানুন ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম

তথ্য সূত্র: বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস

ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল …
  • ০৫ মে ২০২৬
প্রবাসে শক্তি বাড়াতে ‘গ্লোবাল ডায়াস্পোরা সেল’ গঠন করল এনসিপ…
  • ০৫ মে ২০২৬
ঈদের আগেই হতে পারে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি
  • ০৫ মে ২০২৬
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল ত…
  • ০৫ মে ২০২৬
ফেলোশিপ নিয়ে পোস্ট-ডক্টরেট করার সুযোগ জার্মানিতে, করুন আবেদন
  • ০৫ মে ২০২৬
জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ…
  • ০৫ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9