ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, হারালেন দলীয় পদ

২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ PM
 আটক ছাত্রদল নেতা

আটক ছাত্রদল নেতা © সংগৃহীত

ভোলার লালমোহন উপজেলায় ১৬৯ পিস ইয়াবাসহ মো. শরিফ চৌধুরী (২৬) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে কোস্টগার্ড। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার রাতে লালমোহন পৌরসভার গুদিরপুল এলাকা থেকে শরিফকে আটক করা হয়। পরে তাকে লালমোহন থানায় সোপর্দ করে কোস্টগার্ড। 

আটক শরিফ চৌধুরী লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তার মোড় এলাকার লালু মিয়ার ছেলে এবং উপজেলা ছাত্রদলের কমিটিতে তিনি সদস্য পদে ছিলেন।

এদিকে, রবিবার বিকেলে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল রাসেল ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের নির্দেশে সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আরিফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শরিফ চৌধুরীকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার জানান, শনিবার রাতে কোস্টগার্ড শরিফ চৌধুরীকে ইয়াবাসহ আটক করে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬