বাংলাদেশি শিক্ষার্থীদের মিশরের আল-আজহার আল-শরিফ ইনস্টিটিউটে পড়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে

০৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ AM , আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ AM
 মিশরের আল-আজহার আল-শরিফ ইনস্টিটিউট

মিশরের আল-আজহার আল-শরিফ ইনস্টিটিউট © সংগৃহীত

মিশরের আল-আজহার আল-শরিফ ইনস্টিটিউটসমূহে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি বৃত্তির সুযোগ দিয়েছে দেশটির সরকার। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং মাস্টার্স পর্যায়ে ছয়টি বৃত্তি রয়েছে। এসব বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি জমা দিতে হবে ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টার মধ্যে।

সোমবার (২ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত মিশরের দূতাবাস থেকে পাঠানো নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে লিখিতভাবে বৃত্তির জন্য আবেদন করতে হবে। আবেদনকারীদের আরবি ভাষার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের আরবি ভাষার প্রাথমিক জ্ঞান থাকতে হবে। পাশাপাশি সর্বশেষ শিক্ষাগত সনদ সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে জমা দিতে হবে।

আবেদনকারীর জন্মনিবন্ধনের মূল কপি জমা দিতে হবে। এতে আবেদনকারীর মায়ের নাম ও জাতীয়তা উল্লেখ থাকতে হবে এবং সনদটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। এ ছাড়া আবেদনকারীর সাম্প্রতিক তোলা ছয় কপি ছবি, কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকা মূল পাসপোর্ট, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট জমা দিতে হবে।

আবেদনকারীর শারীরিক ও মানসিক সুস্থতার বিষয় উল্লেখ করে চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। একইভাবে পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফলাফলের সনদও সত্যায়িত করে জমা দিতে হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী শিক্ষার্থীদের প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন করতে হবে। আগামী ৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এ লিংকে আবেদন করা যাবে। মিশরের দূতাবাসের প্রকাশিত গাইডলাইন অনুসরণ করে আবেদনপত্র পূরণ করতে হবে।

অনলাইনে আবেদন সম্পন্ন করার পর পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এসব কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আরবি ভাষায় দক্ষতার সনদ এবং সংশ্লিষ্ট অন্যান্য নথি।

এসব কাগজপত্র বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনা কক্ষে নির্ধারিত বাক্সে জমা দিতে হবে। সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাগজপত্র জমা নেওয়া হবে। হার্ডকপি জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর বিকেল সাড়ে ৩টা। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও আবেদন জমা দিলে তা বিবেচনা করা হবে না।

আবেদনের খামের ওপর প্রেরক ও প্রাপকের নাম-ঠিকানা, আইডি বা ট্র্যাকিং নম্বর এবং আবেদন করা প্রোগ্রামের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। প্রাপকের ঠিকানা হিসেবে লিখতে হবে—উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর ১৭০৬, ভবন নম্বর ৬, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আবেদনের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতার সনদকে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া যারা ইতোমধ্যে অন্য কোনো সরকারি বৃত্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের এ বৃত্তির জন্য আবেদন না করার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃত্তিসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও আবেদনপ্রক্রিয়া জানতে মিশরের দূতাবাসের প্রকাশিত গাইডলাইন অনুসরণ করতে হবে।

ই-রিকশা নিবন্ধন ফরম বিতরণ শুরু আজ, যা লাগবে
  • ০৩ নভেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ৫ দাবিতে ম…
  • ০৩ নভেম্বর ২০২৬
টিভি দেখে খাওয়ার অভ্যাসে কি ফ্যাটি লিভার হচ্ছে? যেসব বিষয়ে …
  • ০৩ নভেম্বর ২০২৬
অগ্নিসন্ত্রাস, হামলা ও ভাঙচুরের পরও বিরোধীদল চুপচাপ দেখলে ব…
  • ০৩ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে যে চার পরিবর্তন আনল ন…
  • ০৩ নভেম্বর ২০২৬
গভীর রাতে মুখ ঢেকে ব্রাহ্মণবাড়িয়ার মাহফিলে তাহেরী
  • ০৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950