ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন

১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ PM
জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করতে খুঁটিনাটি জেনেই

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফে ইন্টার্নশিপ করতে চাইলে আবেদন করতে খুঁটিনাটি জেনেই © সংগৃহীত ৎ

আন্তর্জাতিক শিক্ষার্থী ও সাম্প্রতিক গ্র্যাজুয়েটদের ৬ থেকে ২৬ সাপ্তাহ মেয়াদী ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। ১৮ বছর বা তার অধিক বয়সী যেকোনো দেশের শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ইন্টার্নশিপের আবেদনের শেষ তারিখ পদভেদে আলাদা। তাই যে পদের জন্য আবেদন করা হবে, সেই পদের বিজ্ঞপ্তিতে দেওয়া নির্ধারিত সময়সীমা অনুসরণ করতে হবে।

সুযোগ-সুবিধা

ইন্টার্নশিপের ধরন ও কর্মস্থল অনুযায়ী সুবিধা ভিন্ন হতে পারে। এসব ইন্টার্নশিপে মাসিক স্টাইপেন্ড দেওয়ার সুযোগ রয়েছে। কিছু ক্ষেত্রে জীবনযাত্রার ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ এবং ভিসা ও যাতায়াত ব্যয়ের জন্য এককালীন সহায়তাও দেওয়া হতে পারে।

আবেদনের যোগ্যতা

*কমপক্ষে ১৮ বছর বয়স হতে হবে;

*স্নাতক, স্নাতকোত্তর বা পিএইচডি পর্যায়ে অধ্যয়নরত হতে হবে অথবা গত দুই বছরের মধ্যে স্নাতক সম্পন্ন করতে হবে;

*ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে;

*কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে;

*যেকোনো পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে;

*যোগাযোগ দক্ষতা ভালো হতে হবে;

আরও পড়ুন: ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি;

*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;

*কভার লেটার;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9