সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ নিন আইএসডিবি-বিআইএসইডব্লিউতে, প্রশিক্ষণ শেষে থাকছে কর্মসংস্থানের ব্যবস্থা

১২ জুলাই ২০২৬, ০৫:৪৬ PM , আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৫:৪৮ PM
স্কলারশিপে আইটি প্রশিক্ষণ নিতে চাইলে আবেদন করুন দ্রতই

স্কলারশিপে আইটি প্রশিক্ষণ নিতে চাইলে আবেদন করুন দ্রতই © সংগৃহীত

নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকদের জন্য সম্পূর্ণ বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। আইটি স্কলারশিপ প্রোগ্রাম তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন সেক্টরের চাকরির বাজার সার্ভে করে তদনুযায়ী কোর্সগুলো ডিজাইন করে কোর্সগুলো পরিচালনা করে আসছে যা চাকরিক্ষেত্রে উচ্চ চাহিদাসম্পন্ন। এই প্রোগ্রামের আওতায় কোর্স সম্পন্নকারীদের ৯২ শতাংশ দেশে-বিদেশে সফলভাবে কর্মরত আছেন। প্রোগ্রামটি এখন পর্যন্ত ১৮ হাজার ৯৬৩ আইটি প্রফেশনাল তৈরি করেছে যারা দেশ-বিদেশের ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

প্রসঙ্গত, আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রিতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-আইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে থাকে।

বর্তমানে ৭৪তম রাউন্ডে ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ। ছয় থেকে সাড়ে আট মাসব্যাপী পরিচালিত হবে এসব কোর্স। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

সুযোগ-সুবিধা—

*প্রত্যেক প্রশিক্ষণার্থীর জন্য প্রায় ২ লাখ টাকা সমমূল্যের কোর্স;

*সম্পূর্ণ বিনা মূল্যের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম;

*দেশ সেরা আইটি প্রশিক্ষণগুলোর মধ্যে অন্যতম;

*কোর্স সম্পন্নকারীদের ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনের যোগ্যতা—

*স্নাতক/ফাজিল পাস বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*৪-বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/টেলিকমিউনিকেশন/ইলেকট্রনিকস/সিভিল/আর্কিটেকচার/সার্ভে/ কন্সট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন;

স্নাতক ও সমমানদের কোর্স—

*ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট ইউসিং স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড অ্যান্ড ফ্লাটার; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.যেএস অ্যান্ড ওয়ার্ডপ্রেস;  

*ক্রস প্ল্যাটফর্ম অ্যাপস ইউসিং এএসপি.নেট, অ্যাঙ্গুলার অ্যান্ড রিঅ্যাক্ট;

*ওরাকল ডেটাবেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট;

*নেটওয়ার্ক সলুশান অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন; 

*গ্রাফিক্স, অ্যানিমেশন অ্যান্ড ভিডিও এডিটিং;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোর্স—

*আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড; 

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং লারাভেল অ্যান্ড রিঅ্যাক্ট;

*নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন;

*গ্রাফিক্স, ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স;

*ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউসিং এসপি.নেট;

*ক্লাউড কম্পিউটিং ইউসিং ওরাকল অ্যাপেক্স;

*থ্রিডি (3D) ভিজুয়ালাইজেশন;

আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে

প্রার্থীর বয়স: ৩০ বছরের (১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ০১৭১৯০০৭১০৭ নম্বরে যোগাযোগ করুন।

সূত্র: আইএসডিবি-বিআইএসইডব্লিউয়ের অফিশিয়াল ওয়েবসাইট

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9