বিআরটিসির বাসে আগুন দিল দুর্বৃত্তরা, ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক

০৭ নভেম্বর ২০২৬, ১১:২০ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৬, ১১:২২ AM
দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে  বিআরটিসি বাসটি

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে বিআরটিসি বাসটি © সংগৃহীত

খাগড়াছড়ি জেলা শহরে দাঁড় করিয়ে রাখা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. যুবরাজ প্রাণে বাঁচলেও আহত হয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) ভোর আনুমানিক ৪টার দিকে শহরের মহাজনপাড়ায় বিআরটিসির নিজস্ব কাউন্টারসংলগ্ন গেস্ট হাউসের পাশে এ ঘটনা ঘটে।

জানা যায়, বাসটি দাঁড় করিয়ে রাখা অবস্থায় দুর্বৃত্তরা তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক যুবরাজ। আগুনের তাপ ও ধোঁয়া টের পেয়ে দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে আসেন তিনি। এ সময় তিনি আহত হন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

খাগড়াছড়ি বিআরটিসি কাউন্টার ম্যানেজার বিদ্যুৎ জ্যোতি চাকমা বলেন, ভোরে চালক ফোন করে বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি বাসটি আগুনে পুড়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতিনিধিরা চট্টগ্রাম থেকে আসার পর এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর ৪টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, বিআরটিসি বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

‘বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে পতিত হয়েছে, তখনই জিয়া পরিবার…
  • ০৭ নভেম্বর ২০২৬
রেলক্রসিং পার হয়েই ঘুমের ঘোরে বাসের নিয়ন্ত্রণ হারান চালক, ড…
  • ০৭ নভেম্বর ২০২৬
‘ইরানি বাহিনী যুদ্ধের আগের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী’
  • ০৭ নভেম্বর ২০২৬
৭১-এর যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর ২০২৪ ছিল স্বাধীনতা রক…
  • ০৭ নভেম্বর ২০২৬
মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিয…
  • ০৭ নভেম্বর ২০২৬
জুয়ার আসরে পুলিশের অভিযান, তথ্য দেওয়ার সন্দেহে সাংবাদিককে প…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950