বিদেশে উচ্চশিক্ষা

জার্মানির সেরা পাঁচ স্কলারশিপ সম্পর্কে জেনে নিন

১১ মে ২০২৬, ০৪:২৭ PM , আপডেট: ১১ মে ২০২৬, ০৪:২৮ PM
জার্মানিতে স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন খুঁটিনাটি নানা বিষয়ে

জার্মানিতে স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাইলে জেনে নিন খুঁটিনাটি নানা বিষয়ে © সংগৃহীত

বর্তমানে উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার প্রসঙ্গ উঠলেই ইউরোপের দেশগুলোর মধ্যে শিক্ষার্থীদের পছন্দের বিবেচনায় সম্ভবত সবচেয়ে এগিয়ে জার্মানি। উন্নত ও বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে জার্মানি অন্যতম। স্বনামধন্য বিশ্ববিদ্যালয়, বিশ্বমানের শিক্ষাব্যবস্থা, সময়োপযোগী বিষয়, ইতিহাস ও ঐতিহ্য মিলিয়ে কেবল বাংলাদেশ নয়; পৃথিবীব্যাপী শিক্ষার্থীদের কাছেই কাঙ্ক্ষিত গন্তব্য জার্মানি। এর মূল কারণ হচ্ছে জার্মানির বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার জন্য রয়েছে নানা ধরনের নজরকাড়া বিভিন্ন স্কলারশিপ।

আজ আমরা জার্মানির সেরা পাঁচটি স্কলারশিপ সম্পর্কে জানব।

১. ডাড (DAAD) স্কলারশিপ

German Academic Exchange Service অথবা ডাড (DAAD) স্কলারশিপ সম্পর্কে আমরা সবাই কম-বেশি জানি। এটি জার্মান সরকারি স্কলারশিপ। ১৯২৫ সালে এর কার্যক্রম শুরু হয়। এই স্কলারশিপ প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশের হাজারো ছাত্রছাত্রীদের অর্থায়ন করে থাকে। যারা স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, তাদের জন্য ডাড (DAAD) স্কলারশিপটি একটি দারুণ সুযোগ। মূলত স্নাতকোত্তর, পিএইচডি, পোস্টডক্টোরাল বা ক্ষেত্রবিশেষে শর্টকোর্স করার জন্য এই স্কলারশিপ দেওয়া হয়। 

সুযোগ-সুবিধা

জার্মানিতে অন্যান্য স্কলারশিপের তুলনায় ডাড(DAAD) এর সুযোগ-সুবিধা অনেক বেশি। এই স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীরা যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকে।

*টিউশন ফি ও পরীক্ষার ফি;

*মাসিক ভাতা (পিএইচডি প্রায় ১,৩০০ ইউরো, মাস্টার্স প্রায় ৯৯২ ইউরো);

*বিমান ভাড়া;

*স্বাস্থ্যবিমা;

*বাড়ি ভাড়া ও পরিবারের সদস্যদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা;

ওয়েবসাইট: https://www.daad.de/en/ 

 ২. ইরাসমাস মুন্ডাস (Erasmus Mundus) স্কলারশিপ

এটি ইউরোপিয়ান ইউনিওনের অধীনে সর্ববৃহৎ স্কলারশিপ। এটি এককভাবে ইউরোপের কোনো দেশ নিয়ন্ত্রণ করে না। এই স্কলারশিপ প্রাপ্তদেরকে সাধারণত একই কোর্স ইউরোপের ২ থেকে ৪টা ভিন্ন দেশের ভিন্ন বিশ্ববিদ্যালয়ে মিলিয়ে করতে হয়। এই স্কলারশিপে আবেদন করতে হলে নুন্যতম স্নাতক ডিগ্রিধারী হতে হয়। প্রতিবছর অনেক শিক্ষার্থী এই স্কলারশিপ নিয়ে জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণ করতে আসে। 

সুযোগ-সুবিধা

*শতভাগ টিউশন ফি ওয়েভার;

*২ বছর প্রতিমাসে প্রায় ১ হাজার ৪০০ ইউরো পর্যন্ত উপবৃত্তি;

*যাতায়াত ভাতা;

*সিমেস্টার শেষে এক দেশ থেকে অন্যত্র যাওয়ার জন্য আন্তর্জাতিক বিমানের টিকেট;

ওয়েবসাইট: https://ec.europa.eu/programmes 

৩. ডয়েচল্যান্ড স্টাইপেনডিয়াম (Deutschland stipendium) স্কলারশিপ

যেসব শিক্ষার্থীর অ্যাকাডেমিক ফলাফল ভালো থাকা সত্ত্বেও ভালো কোনো স্কলারশিপ না পেয়ে জার্মানিতে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান তারা দেশ থেকে অথবা এখানে আসার পরে এই ডয়েচল্যান্ড স্টাইপেনডিয়াম স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এটা যেকোনো সেমিস্টারে আবেদন করা যায়।

সুযোগ-সুবিধা

এক অথবা দুই সেমিস্টারের জন্য মাসে ৩০০ ইউরো প্রদান করে থাকে। তবে এই স্কলারশিপ জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পরে থেকে আবেদন করতে হয়।

ওয়েবসাইট: https://www.deutschlandstipendium.de  

৪. আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন (Alexander von Humboldt-Foundation) স্কলারশিপ

হামবোল্ট রিসার্চ ফেলোশিপ আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন দ্বারা অর্থায়িত হয়ে থাকে। এই স্কলারশিপটি বিভিন্ন বিষয়ের গবেষকদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপে আবেদনের জন্য সাধারণত পিএইচডি ডিগ্রি সম্পন্ন হতে হয়। সারা বিশ্ব থেকে পোস্টডক্টরাল ডিগ্রি গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের এবং উচ্চ যোগ্যতা সম্পন্ন গবেষকদের মূলত এই স্কলারশিপ প্রদান করা হয়।

সুযোগ-সুবিধা

*গবেষণা স্পন্সরশিপ থেকে পোস্টডক্টরাল ডিগ্রি অর্জনের সুবিধা;

*বিনা মূল্যে গবেষণা পরিচালনার সুযোগ;

*পোস্টডক্টরাল গবেষকদের জন্য প্রতিমাসে প্রায় €২,৭০০ ইউরো প্রদান করা হয়;

*অভিজ্ঞ গবেষকদের প্রতিমাসে প্রায় €৩,২০০ ইউরো প্রদান করা হয়।

*ব্যক্তিগত সমর্থন;

*শিশুদের ও বৈবাহিক অংশীদারদের জন্য পারিবারিক সুবিধা, ব্যক্তিগত পূর্ণ স্বাস্থ্যবিমার জন্য ভর্তুকি ও ভ্রমণ
খরচের জন্য ভাতাসহ আরও আর্থিক সহায়তা প্রদান করা হয়;

ওয়েবসাইট: https://www.humboldt-foundation.de 

৫. কোনরাদ-অ্যাডেনোয়ার-স্টিফটং (কেএএস) স্কলারশিপ

জার্মানিতে উচ্চশিক্ষার একটি অন্যতম স্কলারশিপ হচ্ছে কোনরাদ-অ্যাডেনোয়ার-স্টিফটং (কেএএস) স্কলারশিপ। সাধারণত মাস্টার্স, ডক্টরাল ও গবেষণা পর্যায়ের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। সাধারণত এই স্কলারশিপ পেতে আইইএলটিএসের প্রয়োজন হয় না। তবে জার্মান ভাষায় দক্ষ হতে হয় (যেমন বি১ বা বি২ লেভেল)।

ওয়েবসাইটি: https://www.kas.de/de/home

এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২০২৫-তে সময় লেগেছিল সাড়ে ৩ মাস, এবার কতদিন, বেতন কার কত বাড়…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
খসড়া পায়নি আইন মন্ত্রণালয়, ঘোষণার পরও পে স্কেলের প্রজ্ঞাপন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9