ফেলোশিপ নিয়ে পোস্ট-ডক্টরেট করার সুযোগ জার্মানিতে, করুন আবেদন

০৫ মে ২০২৬, ১০:২৩ PM , আপডেট: ০৫ মে ২০২৬, ১০:২৪ PM
জার্মানিতে ফেলোশিপে পোস্ট-ডক্টরাল ডিগ্রি গ্রহণে আগ্রহীরা খুঁটিনাটি জেনে করুন আবেদন

জার্মানিতে ফেলোশিপে পোস্ট-ডক্টরাল ডিগ্রি গ্রহণে আগ্রহীরা খুঁটিনাটি জেনে করুন আবেদন © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে জার্মানিতে পোস্ট-ডক্টরাল ডিগ্রি ও অভিজ্ঞ গবেষকদের গবেষণাকাজ পরিচালনার সুযোগ দিচ্ছে হামবোল্ট রিসার্চ ফেলোশিপ। এই ফেলোশিপের মাধ্যমে আলেক্সান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন সারা বিশ্বের উচ্চ যোগ্যতাসম্পন্ন গবেষকদের খরচ বহন করে থাকে। বাংলাদেশসহ অন্যান্য  সব দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপ্রক্রিয়া চলমান রয়েছে। 

হামবোল্ট রিসার্চ ফেলোশিপ আলেকজান্ডার ভন হামবোল্ট ফাউন্ডেশন দ্বারা অর্থায়িত হয়ে থাকে। সারা বিশ্ব থেকে পোস্ট-ডক্টরাল ডিগ্রি গ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদের এবং উচ্চ যোগ্যতাসম্পন্ন গবেষকদের স্পন্সর করে থাকে এ ফেলোশিপ।  

সুযোগ-সুবিধা  

*গবেষণা স্পন্সরশিপ থেকে পোস্ট-ডক্টরাল ডিগ্রি অর্জনের সুবিধা;

*বিনা মূল্যে গবেষণা পরিচালনার সুযোগ;

*পোস্ট-ডক্টরাল ডিগ্রির জন্য প্রতি মাসে €২৬৭০ প্রদান করা হবে;

*গবেষণাকাজ পরিচালনার জন্য প্রতি মাসে €3,170 প্রদান করা হবে;

*শিশুদের ও বৈবাহিক অংশীদারদের জন্য পারিবারিক সুবিধা, ব্যক্তিগত পূর্ণ স্বাস্থ্যবিমার জন্য ভর্তুকি ও ভ্রমণ খরচের জন্য ভাতাসহ আরও আর্থিক সহায়তা প্রদান করা হয়;

আরও পড়ুন: জয়েন্ট জাপান-ওয়ার্ল্ড ব্যাংক স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র 

*জীবনবৃত্তান্ত (দুই পৃষ্ঠা সর্বাধিক);

*গবেষণার রূপরেখা (পাঁচ পৃষ্ঠা সর্বাধিক);

*আপনার প্রকাশনার সম্পূর্ণ তালিকা;

*নির্বাচিত মূল প্রকাশনার তালিকা;

*মূল প্রকাশনা;

*ডক্টরেট ডিগ্রির সনদপত্র;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে কলম্বিয়া, থাকছে মাসিক ভাতাও

যেসব বিষয় খেয়াল রাখবেন

প্রতিবছর বিশ্বের অসংখ্য গবেষক এই ফেলোশিপের জন্য আবেদন করে থাকে। তাই আপনাকে  নির্ধারিত সময়ের আগেই পূরণকৃত আবেদনপত্র এবং প্রয়োজনীয় কোনো অতিরিক্ত নথি পাঠিয়ে দিতে হবে। আবেদন-প্রক্রিয়া সাধারণত চার থেকে আট মাসের মধ্যে সম্পন্ন করা হয়।  অসম্পূর্ণ বা ভুল আবেদনপত্রগুলো প্রক্রিয়া করতে বেশি সময় নেয় এবং প্রায়ই পরবর্তী নির্বাচন কমিটির বৈঠকে স্থগিত করা হয়। তাই কোনো ভুল করা যাবে না। সাধারণত ফেলোশিপের আবেদনগুলো পর্যালোচনা করার জন্য নির্বাচন কমিটি প্রতি মার্চ, জুলাই এবং নভেম্বর মাসে  মিলিত হয়। 

আপনার আবেদন সফল হলে, আপনি নির্বাচিত হওয়ার ২ থেকে ১২ মাসের মধ্যে আপনার ফেলোশিপ শুরু করতে পারবেন। আর আপনার আবেদন ব্যর্থ হলে, তারা তাদের সিদ্ধান্তের কারণগুলো আপনাকে ই-মেইল করে দেবে। নির্বাচিত হওয়ার সাধারণত প্রায় পাঁচ সপ্তাহ পরে আপনি এবং আপনার হোস্ট আপনার আবেদনের ফলাফলসহ একটি চিঠি পাবেন। ফলাফলে সন্তুষ্ট না হলেও সিদ্ধান্ত আপিল করা যাবে না। তবে যেসব কারণে বাদ পড়েছেন, সেই সব বিষয়ে উন্নতি করে আবারও আবেদন করতে পারবেন। কিন্তু পুনরায় আবেদন করার আগে ন্যূনতম ১৮ মাস অপেক্ষা করতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

জার্মান ভাষার প্রশংসাপত্র (প্রয়োজন সাপেক্ষে)  অনলাইন আবেদন সম্পূর্ণ হওয়ার একটি নিশ্চিতকরণ বার্তা আপনার ই-মেইলে প্রেরণ করা হবে। আপনার নথিগুলো পর্যালোচনা করার পরে, তারা আপনাকে প্রত্যাশিত নির্বাচনের তারিখ সম্পর্কে অবহিত করবেন। 

হামবোল্ট রিসার্চ ফেলোশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন করতে এখানে ক্লিক করুন।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬