আইইএলটিএস ছাড়াই উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে কলম্বিয়া, থাকছে মাসিক ভাতাও

০৫ মে ২০২৬, ০৬:৩৯ PM
কলম্বিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন কলম্বিয়া গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬-এ

কলম্বিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন কলম্বিয়া গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬-এ © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর, স্পেশালাইজেশন ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কলম্বিয়া। “কলম্বিয়া গভর্নমেন্ট স্কলারশিপ-২০২৬” এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৫ জুন ২০২৬। 

দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিমে অবস্থিত কলম্বিয়া বর্তমানে তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, জীববৈচিত্র্য এবং আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থার জন্য বিশ্বজুড়ে সমাদৃত হচ্ছে। দেশটির উচ্চ শিক্ষাব্যবস্থা কেবল দক্ষিণ আমেরিকায় নয়, বরং বৈশ্বিক মানদণ্ডেও ক্রমাগত উন্নতি করছে।

কলম্বিয়ার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়সমূহ

১. ন্যাশনাল ইউনিভার্সিটি অব কলম্বিয়া (Universidad Nacional de Colombia);

২. ইউনিভার্সিটি অব দ্য অ্যান্ডিজ (Universidad de los Andes);

৩. পন্টিফিশিয়াল জেভিয়ান ইউনিভার্সিটি (Pontificia Universidad Javeriana);

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে, করুন আবেদন

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে;

*চিকিৎসাবিমা প্রদান করবে;

*ভিসা খরচ প্রদান করবে;

*বই ও শিক্ষাসামগ্রীর ব্যয় বহন করবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*কলম্বিয়া ব্যতীত অন্য যেকোনো দেশের নাগরিক হতে হবে;

*স্নাতক পর্যায়ের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডি প্রোগ্রামের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*প্রার্থীর যেকোনো বিষয়ে পেশাগত, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*বয়স ৫০ বছরের বেশি হওয়া যাবে না;

*প্রার্থী কোনো কলম্বিয়ান নাগরিকের সঙ্গে বিবাহিত হতে পারবেন না;

*ভর্তির জন্য আইইএলটিএস প্রয়োজন নেই;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে তুরস্কের বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

প্রয়োজনীয় কাগজপত্র

*আবেদনপত্র;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*সুপারিশপত্র;

*পাসপোর্টের কপি;

*স্বাস্থ্যসনদ;

*স্টেটমেন্ট অব পারপাস;

আরও পড়ুন: টিউশন ফি ছাড়াই স্নাতকোত্তর করুন চীনে, দেবে মাসিক উপবৃত্তি

আবেদন প্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৫ জুন ২০২৬।

ঝালকাঠিতে কোটি টাকার আমড়া উৎপাদন, ভাসমান হাটে জমজমাট বেচাকে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
‘৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান হ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে ২৩ পদে চাকরি, আবেদন ১১ অক্টো…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ বছরে এক কোটি চাকরি দেওয়া হবে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো উচ্চপর্যায়ের বৈঠকে ইরান-সংযুক…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে মালবাহী ট্রেনের এক বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9