এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে হামীম গ্রুপ

০৮ মে ২০১৯, ১১:০৩ AM

ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের প্রাক্তন শিক্ষক এস এম ফরহাদের নামে বৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে হা-মীম গ্রুপ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৯ সাল থেকে ঢাকা বোর্ডের আওতায় শিক্ষার্থীদের ‘প্রফেসর এস এম ফরহাদ’ বৃত্তি প্রদান করা হবে। প্রতি বছর ফরিদপুর জেলার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে থেকে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত দুজনকে এ বৃত্তি দেওয়া হবে।

প্রাথমিকভাবে এককালীন এ অর্থের পরিমাণ হবে ৫০ হাজার টাকা। সবোর্চ্চ নম্বরধারী একাধিক শিক্ষার্থী হলে পুরস্কারের অর্থ তাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘প্রফেসর এস এম ফরহাদ স্কলার’ হিসেবে অভিহিত করা হবে।

ট্যাগ: বৃত্তি
আমজনতার তারেক রহমানের সমালোচকদের অধিকাংশই গুপ্ত ছিল
  • ২৬ অক্টোবর ২০২৬
আমরণ অনশনে নার্সিং কলেজের ৩ শিক্ষার্থী
  • ২৬ অক্টোবর ২০২৬
আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২
  • ২৬ অক্টোবর ২০২৬
দুর্গন্ধের উৎস খুঁজতে পাওয়া গেল প্রতিষ্ঠিত ৪ সন্তানের মায়ের…
  • ২৬ অক্টোবর ২০২৬
টঙ্গীতে শিশু নিপীড়ন মামলা, সিসিটিভি ফুটেজসহ তথ্যপ্রমাণ সংগ্…
  • ২৫ অক্টোবর ২০২৬
স্ত্রী-সন্তানদের নিরাপত্তার শঙ্কায় গাজীপুর ছেড়েছেন রুমি
  • ২৫ অক্টোবর ২০২৬