কমনওয়েলথ ফাউন্ডেশন দেবে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ, আবেদন করতে পারবেন ১৮ বা তার অধিক বয়সীরা

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪০ PM
কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ-২০২৬-এ অংশগ্রহণ করতে জেনে নিন খুঁটিনাটি বিষয়ে

কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ-২০২৬-এ অংশগ্রহণ করতে জেনে নিন খুঁটিনাটি বিষয়ে © সংগৃহীত

কমনওয়েলথভুক্ত দেশগুলোর ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের জন্য আয়োজন করা হয়েছে কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ-২০২৬। প্রতিবছর অপ্রকাশিত ছোটগল্পের জন্য এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ পুরস্কারের মূল উদ্দেশ্য হলো নতুন লেখকদের উৎসাহিত করা এবং কমনওয়েলথ অঞ্চলের কথাসাহিত্যকে বিশ্বব্যাপী তুলে ধরা। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৫। 

পুরস্কার—

*সর্বোচ্চ বিজয়ী: ৫,০০০ পাউন্ড;

*অন্যান্য ৪ জন আঞ্চলিক বিজয়ী: ২,৫০০ পাউন্ড করে;

*নির্বাচিত ৫টি গল্প প্রকাশিত হবে গ্রান্টা (Granta) ম্যাগাজিনে;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

শর্তাবলি—

*গল্প হতে হবে অপ্রকাশিত;

*শব্দসীমা: ২,০০০–৫,০০০ শব্দ;

*লেখা যাবে ১৩টি ভাষায় (বাংলা, চীনা, ইংরেজি ইত্যাদি অন্তর্ভুক্ত); 

*অংশ নিতে পারবেন শুধু কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

বাছাই প্রক্রিয়া—

আন্তর্জাতিক বিচারক প্যানেল প্রথমে ২৫টি গল্প বাছাই করবেন। সেখান থেকে নির্বাচিত হবেন ৫ আঞ্চলিক বিজয়ী। এর মধ্যে একজন হবেন সর্বোচ্চ বিজয়ী। 

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

যে কোনো প্রশ্নের জন্য ই-মেইল করুন: [email protected] ঠিকানায়।

আগামীকাল শুরু হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম
  • ১৭ জুলাই ২০২৬
এক বছরেও মেলেনি বিচার, সাজিদকে স্মরণ করে ক্ষোভ ইবি শিক্ষার্…
  • ১৭ জুলাই ২০২৬
ঢাবিতে জুলাই বিপ্লবের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন রবিবার
  • ১৭ জুলাই ২০২৬
‘মানবিক ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রু…
  • ১৭ জুলাই ২০২৬
কক্সবাজার সৈকতে বিরল টর্নেডোর আঘাতে আহত ১৫
  • ১৭ জুলাই ২০২৬
তাবিজ দেওয়ার কথা বলে ধর্ষণ চেষ্টা, জামায়াতের ওয়ার্ড সভাপতি …
  • ১৭ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence