বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ থাইল্যান্ডে, আবেদন স্নাতকোত্তরে

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৯ PM
থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই

থাইল্যান্ডে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে দুই বছর মেয়াদি স্নাতকোত্তরের সুযোগ দিচ্ছে থাইল্যান্ডের চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট স্কলারশিপ (সিজিআই)। বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫।

চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (সিজিআই) ২০০৫ সালে প্রফেসর ড. হার রয়্যাল হাইনেস প্রিন্সেস চুলাভর্ন মাহিদলের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি একটি মাল্টিডিসিপ্লিনারি স্নাতকোত্তর অ্যাকাডেমিক ইনস্টিটিউট, যেখানে চুলাভর্ন রিসার্চ ইনস্টিটিউট, থাইল্যান্ডের অন্যান্য নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক অ্যাকাডেমিক প্রতিষ্ঠানের ফ্যাকাল্টি সদস্যরা যুক্ত আছেন।

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি ও অন্যান্য অ্যাকাডেমিক খরচ প্রদান করবে;

*ভিসা ফি প্রদান করবে;

*মাসিক ভাতা প্রদান করবে;

*রাউন্ড এয়ার ট্রিপের সুবিধা প্রদান করবে;

*বিনা খরচে আবাসন সুবিধা দেবে;

*শিক্ষাসামগ্রী ক্রয়ের জন্য আলাদা ভাতা দেবে;

*হেলথ ইনস্যুরেন্স, ভিসা ফি-সহ অন্যান্য সুবিধা প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (আইইএলটিএস বা টোফেল সনদ);

*অন্তত চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিজিপিএ ন্যূনতম ২.৭৫/৪.০ হতে হবে;

*যে প্রোগ্রামে আবেদন করতে চান, সে প্রোগ্রামের দেওয়া অন্যান্য শর্ত পূরণ করতে হবে;

যেসব বিষয়ে আবেদন করা যাবে—

১. বিজ্ঞান: রসায়ন, জীববিজ্ঞান, আণবিক জীববিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান;

২. চিকিৎসা বিজ্ঞান: মেডিসিন, চিকিৎসা প্রযুক্তি, ফার্মাসি বা ফার্মাসিউটিক্যাল সায়েন্স।

৩. ফলিত জৈবিক বিজ্ঞান: পরিবেশগত স্বাস্থ্য।

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: বিনা মূল্যে স্নাতকোত্তর করুন কানাডায়

প্রয়োজনীয় নথিপত্র—

*আবেদন ফরম;

*সম্পূর্ণ অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*তিনটি সুপারিশপত্র;

*মেডিকেল রিপোর্ট;

*স্টেটমেন্ট অব পারপাস;

*আবেদনকারীর ছবি;

*অন্যান্য নথিপত্র (যদি থাকে);

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনপদ্ধতি—

আবেদনকারীদের চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট গ্র্যাজুয়েট স্কলারশিপ প্রোগ্রামের আবেদন ফর্ম পূরণ করে নথিগুলো জমা দিতে হবে।

ধাপ ১: আবেদনপত্রের স্ক্যান ফাইল ও প্রয়োজনীয় সব নথি ই-মেইল করতে হবে:
? [email protected]

ধাপ ২: উল্লেখিত ঠিকানায় ডাক পরিষেবার মাধ্যমে সব মূল নথি পাঠাতে হবে।

চুলাভর্ন রয়্যাল অ্যাকাডেমি,

চুলাভর্ন গ্র্যাজুয়েট ইনস্টিটিউট (CGI Scholarship Program)

906 কামফাংফেট 6 রোড, তালাত ব্যাং খেন, লক্ষী, ব্যাংকক 10210।

আবেদন ফরম পেতে এবং বিস্তারিত তথ্যের জন্য এখানে ক্লিক করুন।

ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুঁ মারতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫।

জুমার নামাজে শেষ বৈঠক পেলে করণীয় কী, সওয়াব পাওয়া যাবে কি?
  • ২৮ আগস্ট ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি
  • ২৮ আগস্ট ২০২৬
কক্সবাজারে হোটেলের বারে যুবককে হত্যা, পুলিশ হেফাজতে মারা গে…
  • ২৮ আগস্ট ২০২৬
জলাতঙ্ক থেকে সুস্থ হলেন ১৫ বছরের কিশোর, কীভাবে সম্ভব? জানাল…
  • ২৮ আগস্ট ২০২৬
এক শর্তে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপে রাজি দক্ষিণ কোরিয়া 
  • ২৮ আগস্ট ২০২৬
সৌদিতে আগুনে পুড়ে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা
  • ২৮ আগস্ট ২০২৬