ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন আমেরিকান ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকে

২৪ আগস্ট ২০২৫, ০৪:৫৩ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০১:০০ AM
আমেরিকান ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই

আমেরিকান ইউনিভার্সিটিতে ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই © সংগৃহীত

স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি। ‘আমেরিকান ইউনিভার্সিটি এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা বিনা খরচে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি ২০২৬। 

আমেরিকান ইউনিভার্সিটি (এইউ) ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি বেসরকারি ফেডারেল চার্টার্ড রিসার্চ ইউনিভার্সিটি। এইউ কংগ্রেসের একটি আইন দ্বারা চার্টার্ড ছিল। ১৮৯৩ সালে মেথডিস্ট বিশপ জন ফ্লেচার হার্স্টের অনুরোধে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 

সুযোগ-সুবিধা—

*টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে;

*আবাসন ব্যবস্থা;

*তবে স্বাস্থ্য বিমা, বই, এয়ার টিকিট ও বিবিধ খরচ বহন করবে না; 

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন বোস্টন ইউনিভার্সিটিতে, প্রতিবছর দেবে ৩০ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

*উচ্চমাধ্যমিক পাস হতে হবে;

*নেতৃত্ব, স্বেচ্ছাসেবকতা, সম্প্রদায়ের সেবা ও তাদের নিজ দেশে মানুষের চাহিদাকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা থাকতে হবে; 

*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯৫ পেতে হবে। অথবা আইইএলটিএসে ন্যূনতম ৭ পেতে হবে; 

*যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা যাবে না;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

প্রয়োজনীয় নথিপত্র—

*ইংরেজি দক্ষতার সনদ;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট; 

*রেফারেন্স লেটার;

*ব্যক্তিগত বিবৃতি;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনপ্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জানুয়ারি ২০২৬।

পে-স্কেলের গেজেটের আলোকে ব্যবস্থা নিতে বিভিন্ন দপ্তরে অর্থ …
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাথমিকে নিয়োগপত্র পেয়েও যোগ দেননি ১৪৭১ প্রার্থী
  • ০৭ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬
নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬