স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ চীনের সিংহুয়া ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তরে

২৩ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৫:৪৭ PM
সিনহুয়া ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই

সিনহুয়া ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে চীনের বেইজিংয়ের সিংহুয়া ইউনিভার্সিটি। ‘শোয়ার্জম্যান স্কলারস’ স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১০ সেপ্টেম্বর ২০২৫।

চীনের বেইজিংয়ে ১৯১১ সালে প্রতিষ্ঠিত হয় সিংহুয়া ইউনিভার্সিটি। এটি চীনের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি অ্যাকাডেমিক কারণে সুপরিচিত। ২০টি স্কুল ও ৫৭টি বিভাগের এ বিশ্ববিদ্যালয়টিতে সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস এবং লিটারেটার, সোশ্যাল সায়েন্স ও মেডিসিনের জন্য বিশ্বের শিক্ষার্থীরা এখানে পড়তে আসেন।

সুযোগ সুবিধা—

শোয়ার্জম্যান স্কলার হওয়ার জন্য নির্বাচিত আবেদনকারী নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন:

*টিউশন ফি;

*বিমানে আসা-যাওয়ার খরচ;

*মাসিক উপবৃত্তি (থাকা-খাওয়া ও আনুষঙ্গিক ব্যয় মেটানোর জন্য);

*বইপত্র কেনার জন্য ভাতা;

*স্বাস্থ্য বিমা;

*ভ্রমণ ভাতা;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

আবেদনের যোগ্যতা—

*প্রার্থীদের অবশ্যই স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে;

*নেতৃত্বের দক্ষতা থাকতে হবে;

*ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর আবেদনের সঙ্গে জমা দিতে হবে; 

আরও পড়ুন: প্রেসিডেনশিয়াল স্কলারশিপে স্নাতকের সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৩০ লাখ টাকা

প্রয়োজনীয় নথিপত্র—

*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*অনলাইন আবেদনপত্র;

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*রেফারেন্স লেটার ৩টি;

*আইইএলটিএস স্কোর;

*স্টেটমেন্ট অব পারপাস;

*লিডারশিপ পারপাস প্রবন্ধ; 

*অন্যান্য পেপারস (যদি থাকে);

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে এবং বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.schwarzmanscholars.org/

আরো বিস্তারিত জানতে ক্লিক করুন https://www.opportunitiescircle.com/schwarzman-scholars-program-in-china/

আবেদনের শেষ তারিখ: আগামী ১০ সেপ্টেম্বর ২০২৫।

ওয়ালটনের করপোরেট অফিস পরিদর্শন করলেন তামিম ইকবাল
  • ২৮ আগস্ট ২০২৬
বিজিবির অভিযানে ফেনী সীমান্তে গাঁজাসহ সিএনজি জব্দ
  • ২৮ আগস্ট ২০২৬
নটর ডেম কলেজের ভর্তি পরীক্ষা ১০ ও ১১ সেপ্টেম্বর
  • ২৮ আগস্ট ২০২৬
বাংলাদেশ রেড ক্রিসেন্টে পরিচালক পদে চাকরি, বেতন আলোচনা সাপে…
  • ২৮ আগস্ট ২০২৬
অফিস ফাঁকি দিয়ে ব্যবসা পরিচালনা ও ঘুষ-অনিয়মের অভিযোগ শিক্ষা…
  • ২৮ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সিএনজিচালকসহ দুজনের
  • ২৮ আগস্ট ২০২৬