এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে ব্যাবিলন গ্রুপ, সহায়তা প্রতি মাসে

২৩ আগস্ট ২০২৫, ০৭:৪৬ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০১:৩৫ PM
২০২৫ সালে এসএসসিতে উত্তীর্ণরা আবেদন করুন ব্যাবিলন গ্রুপের শিক্ষাবৃত্তি পেতে

২০২৫ সালে এসএসসিতে উত্তীর্ণরা আবেদন করুন ব্যাবিলন গ্রুপের শিক্ষাবৃত্তি পেতে © সংগৃহীত

ব্যাবিলন গ্রুপ এসএসসি পাস ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাবৃত্তি প্রকল্পের ১১ম পর্ব ঘোষণা করেছে। ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের দেওয়া হবে এ বৃত্তি। আর্থিকভাবে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতে প্রতি মাসে দেওয়া হবে বৃত্তি। নির্বাচিত শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিকে পড়াশোনার দুই বছর নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে নিতে পারবেন বৃত্তির আর্থিক সহায়তার মাধ্যমে।  

আবেদনের শর্তাবলি—

*এসএসসি পাসের বছর: ২০২৫;

*প্রাপ্ত ফলাফল: গোল্ডেন জিপিএ-৫;

আবেদনপত্রের সঙ্গে যেসব কাগজপত্র জমা দিতে হবে—

*শিক্ষাবৃত্তির আবেদনপত্র;

*এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র (সত্যায়িত);

*সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক আর্থিক অসচ্ছলতার সার্টিফিকেট (সত্যায়িত);

*কলেজে ভর্তির সনদ/প্রমাণপত্র (সত্যায়িত);

*একটি পূর্ণাঙ্গ বায়োডাটা (পূর্ণ ঠিকানা, টেলিফোন নম্বর, পরিবারের সদস্যসংখ্যা, তাদের পেশা, মোবাইল নম্বর ও আয়ের বর্ণনা) (সত্যায়িত);

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

জেনে রাখুন—

আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আবেদনকারীর JPEG ফরম্যাটে ছবি (Width 590 pixels, Height 708 pixels) ও দরকারি কাগজপত্র স্ক্যান করে পিডিএফ ফাইল babylon.scholarship@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে;

ই-মেইলের সাবজেক্ট লাইনে Babylon Scholarship 2025 লিখতে হবে;

ই-মেইল ব্যতীত ব্যাবিলন গ্রুপে সরাসরি পাঠানো কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ সেপ্টেম্বর ২০২৫;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: দৈনিক প্রথম আলো, ২২ আগস্ট ২০২৫

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081