বিদেশে উচ্চশিক্ষা: বিনা মূল্যে স্নাতকোত্তর করুন কানাডায়

২৩ জুন ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৬:৩৪ PM
স্কলারশিপে ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই

স্কলারশিপে ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখনই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে কানাডার ম্যাকগিল ইউনিভার্সিটি। ‘ম্যাককল ম্যাকবেইন’ স্কলারশিপের আওতায় নির্বাচিত ১০ শিক্ষার্থী/স্কলারকে এ স্কলারশিপ দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ আগস্ট ২০২৫।

কানাডার গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয় হলো ম্যাকগিল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টি ১৮২১ সালে প্রতিষ্ঠিত হয়। ম্যাকগিল ইউনিভার্সিটি কানাডার কুইবেক প্রদেশের মন্ট্রিয়ল শহরে অবস্থিত। ১৫০টিরও বেশি দেশ থেকে প্রতিবছর হাজারো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়টিতে উচ্চশিক্ষা গ্রহণ করে থাকে। বিশ্ববিদ্যালয়টিতে ৪০০টিরও বেশি প্রোগ্রাম রয়েছে।

সুযোগ-সুবিধা—

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান করবে; 

*জীবনযাত্রার ব্যয়ের সম্পূর্ণ খরচ প্রদান করবে;

*মন্ট্রিয়লে যেতে এককালীন স্থানান্তর অনুদান দেবে;

*আবাসন ও মাসিক ভাতা প্রদান করবে; 

*শিক্ষার্থী বা গবেষক তাদের নিজ নিজ ক্ষেত্রে অভিজ্ঞ পেশাদারদের কাছ থেকে পৃথক মেন্টরশিপ পাবেন, যা তাদের অ্যাকাডেমিক ও ক্যারিয়ার গঠনের পাশাপাশি প্রয়োজনীয় নেতৃত্বের দক্ষতা বিকাশে সহায়তা করবে;

আরও পড়ুন: বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৪৩ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে; 

*আবেদনের সময় প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

আবেদনপ্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ আগস্ট ২০২৫।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9