ফেলোশিপে পিএইচডি করুন হংকংয়ে, থাকছে বার্ষিক বৃত্তি

০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯ PM , আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ PM
হংকংয়ে বিনা খরচে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করতে চাইলে আবেদন করুন এখনই

হংকংয়ে বিনা খরচে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়ন করতে চাইলে আবেদন করুন এখনই © প্রতীকী ছবি

সম্পূর্ণ বিনা মূল্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে হংকং। ‘হংকং পিএইচডি ফেলোশিপ স্কিম’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর ২০২৫।

২০০৯ সালে হংকংয়ের রিসার্চ গ্রান্টস কাউন্সিল (আরজিসি) দ্বারা প্রতিষ্ঠিত হয় হংকং পিএইচডি ফেলোশিপ প্রোগ্রাম। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ৩০০টি পিএইচডি ফেলোশিপ দেওয়া হবে৷ আবেদনকারীরা বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল এবং প্রযুক্তি, সেইসঙ্গে মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসাশিক্ষার মতো বিষয়ে আবেদন করতে পারবেন। 

শিক্ষার্থীরা যে আটটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ফেলো হিসেবে যোগদান করতে পারবেন—

*সিটি ইউনিভার্সিটি অব হংকং;

*হংকং ব্যাপটিস্ট বিশ্ববিদ্যালয়;

*লিংনান বিশ্ববিদ্যালয়;

*চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং;

*হংকং এর শিক্ষা বিশ্ববিদ্যালয়;

*হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি;

*হংকং ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি;

*হংকং বিশ্ববিদ্যালয়;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা

সুযোগ-সুবিধা—

*ফেলোশিপ প্রাপ্তদের তিন বছর পর্যন্ত বার্ষিক উপবৃত্তি প্রদান করা হবে; 

*একটি সম্মেলন এবং গবেষণা ভ্রমণ ভাতা প্রদান করা হবে;

এ ছাড়াও অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়গুলো থেকে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা  প্রদান করা হয়ে থাকে।

আবেদনের যোগ্যতা—

যেসব আন্তর্জাতিক শিক্ষার্থী সদ্য স্নাতকোত্তর শেষ করেছেন এবং ফুল-টাইম পিএইচডি হিসেবে ভর্তি হতে ইচ্ছুক তারা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন।

*প্রাতিষ্ঠানিক অসাধারনতা;

*ইংরেজি ভাষাদক্ষতার সনদ আইইএলটিএস। তবে অ্যাকাডেমিক কোর্স ইংরেজি ভাষায় হলে এই আইইএলটিএসের প্রয়োজন নেই।

*গবেষণা ক্ষমতা এবং সম্ভাবনা থাকতে হবে; 

*যোগাযোগ এবং আন্তঃব্যক্তিক দক্ষতা থাকতে হবে;  

*নেতৃত্বের ক্ষমতা থাকতে হবে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডার বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া—

আবেদনকারীদের অনলাইনে হংকং পিএইচডির জন্য একটি প্রাথমিক আবেদন করতে হবে। 

আবেদনপদ্ধতিসহ ফেলোশিপ বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বাংলাদেশের টেস্টসহ টিভিতে আজকের খেলার সময়সূচি
  • ১৯ মে ২০২৬
লাশবাহী খাটিয়া নিয়ে কবরস্থানে যাওয়ার পথে পিকআপ ভ্যানের ধাক্…
  • ১৯ মে ২০২৬
হজের খুতবা দেবেন শায়খ আলী আল-হুজাইফি, জানা গেল পরিচয়
  • ১৯ মে ২০২৬
স্বর্ণ যুগ কাটিয়ে ম্যান সিটি ছাড়ছেন গার্দিওলা
  • ১৯ মে ২০২৬
রাজধানীর বিজয় সরণির বাজারে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
  • ১৯ মে ২০২৬
হেক্সা মিশনে নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081