উইমেন এমপাওয়ারমেন্ট ফেলোশিপ পেলেন ববি শিক্ষার্থী ঊর্মি 

২৭ আগস্ট ২০২৫, ০৬:৩২ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৮ PM
জান্নাতুল নওরীন ঊর্মি

জান্নাতুল নওরীন ঊর্মি © টিডিসি সম্পাদিত

সাউথ এশিয়া ইয়ং উইমেন এমপাওয়ারমেন্ট একাডেমি ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী জান্নাতুল নওরীন ঊর্মি। সম্প্রতি তিনি এ মনোনয়নের জন্য একটি চিঠি পেয়েছেন।

জানা গেছে, ঊর্মি বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক। ৩ দিনব্যাপী এই ফেলোশিপটি আগামী ১৫-১৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হবে।

চিঠি সূত্রে জানা যায়, তরুণ নারীদের গণতান্ত্রিক সম্পৃক্ততা কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স (আইডিইএ)। এতে অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং সার্বিকভাবে সহযোগিতা করছে জাতিসংঘের নারীবিষয়ক সংস্থা ইউএন উইমেন।

জান্নাতুল নওরীন ঊর্মি বলেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তার জন্য গৌরবের বিষয়। এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নিয়ে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি যুব ও নারীর নেতৃত্ব শক্তিশালী করার কাজে তা প্রয়োগ করা সম্ভব হবে। তার অংশগ্রহণ বাংলাদেশের তরুণ নারীদের অবস্থান ও নেতৃত্ব আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

প্রসঙ্গত, ২০২০ সালের পয়লা মার্চ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন জান্নাতুল নওরীন। পরীক্ষা দিয়ে হল থেকে বের হওয়ার পর তাকে পিটিয়ে ও কম্পাসের কাঁটা দিয়ে খুঁচিয়ে গুরুতর জখম করা হয়েছিল। এ ঘটনার পর ছাত্রত্ব বাতিল হয় ঊর্মির। সম্প্রতি তার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

মুস্তাফিজের এক মজার কাণ্ডের গল্প শোনালেন এবি ডি ভিলিয়ার্স
  • ১২ নভেম্বর ২০২৬
গোয়ালঘর-রান্নাঘর-বিচালির গাদা থেকে ১,৩৭৭ বস্তা সারসহ উদ্ধার…
  • ১২ নভেম্বর ২০২৬
২৬ বছরেও হয়নি সেতু, বাঁশের সাঁকোয় ঝুঁকি নিয়ে ১৫ হাজার মানুষ…
  • ১২ নভেম্বর ২০২৬
মেয়াদোত্তীর্ণ আট ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ
  • ১২ নভেম্বর ২০২৬
বিদেশি লিগে দল পেলেন বিজয়
  • ১২ নভেম্বর ২০২৬
রাতভর বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেলে আহত ১০
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950