উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

১৬ জুলাই ২০২৫, ০৩:০১ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৫:৩৭ PM
নিউজিল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই

নিউজিল্যান্ডে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ করে দিতে ‘টঙ্গারওয়া স্কলারশিপ’ প্রদান করছে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ১ আগস্ট ২০২৫।

১৮৯৭ সালে প্রতিষ্ঠিত সরকারি এ বিশ্ববিদ্যালয়টি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অবস্থিত। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন আইন, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। গবেষণায় এর সুনাম রয়েছে বিশ্বব্যাপী। দীর্ঘ ১২৫ বছরের ইতিহাসসমৃদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের রয়েছে তিনটি আলাদা ক্যাম্পাস।

সুযোগ-সুবিধা—

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*টিউশন ফি মওকুফ করা হবে;

*স্নাতকের শিক্ষার্থীদের ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়; 

*স্নাতকোত্তরের জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়;

*আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে;

*আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে পড়ার সুযোগ রয়েছে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন কানাডায়, আবেদন স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের যোগ্য নয়;

*আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে;

*অ্যাকাডেমিকে ফলাফল ভালো হতে হবে;

*ইংরেজি ভাষাদক্ষতার কোর্স সম্পন্ন করতে হবে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে পড়ুন সৌদি আরবের কিং ফাহাদ বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ আগস্ট ২০২৫।

সাত মাসে ২ কোটি শিশুকে টিকা দিয়েছে সরকার: স্বাস্থ্য প্রতিমন…
  • ১৪ অক্টোবর ২০২৬
উপজেলা বিএনপির আহ্বায়ক-সদস্য সচিব হলেন দুই শিক্ষক, বললেন— ‘…
  • ১৪ অক্টোবর ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তথ্য ইস্যুতে নন-এমপিও প্রতিষ্ঠা…
  • ১৪ অক্টোবর ২০২৬
​এআই দিয়ে হুবহু মানুষের মতো ভয়েস তৈরি করবেন যেভাবে
  • ১৪ অক্টোবর ২০২৬
কিশোরমনের জিজ্ঞাসা ও কৈশোরকালীন স্বাস্থ্য সম্পর্কে ট্যাবু ভ…
  • ১৪ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: রিমান্ড শেষে আয়াশ-মার্জিয়া ক…
  • ১৪ অক্টোবর ২০২৬