মাধ্যমিকের শিক্ষার্থীদের ভর্তিতে সহায়তা দিচ্ছে সরকার, সময় বাড়ল আবেদনের 

২৪ মে ২০২৫, ১২:৩৩ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৪৯ PM
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট মাধ্যমিক শ্রেণিতে দিচ্ছে ভর্তি সহায়তা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট মাধ্যমিক শ্রেণিতে দিচ্ছে ভর্তি সহায়তা © টিডিসি সম্পাদিত

ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আবেদন সময় বাড়ানো হয়েছে। আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণে সহায়তার জন্য আবেদন করা যাবে। এর আগে এ আবেদনের সময় ছিল ২২ মে পর্যন্ত।

বৃহস্পতিবার (২৩ মে) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে পাঠানো এক চিঠিতে এমন তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত চিঠি সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠানোর জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে ৫ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৮ হাজার এবং স্নাতক ও সমমান পর্যায়ে ১০ হাজার টাকা হারে ভর্তি সহায়তা দেওয়া হচ্ছে।
আগামী ২৯ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত নির্ধারিত লিংকে প্রবেশ করে ভর্তি সহায়তা পেতে আবেদন করা যাবে।

আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আবেদন করুন দ্রুতই

আবেদনের জন্য ক্লিক করুন এখানে। 

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতকরণে ভর্তি সহায়তা দিয়ে থাকে।

পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950