বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, আবেদন করুন দ্রুতই

২৩ মে ২০২৫, ০৭:৪৪ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৮:৩৮ AM
হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে চাইলে আবেদন করুন এখনই

হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পড়তে চাইলে আবেদন করুন এখনই © প্রতীকী ছবি

বিশ্ববিদ্যালয়ের নাম বলতে গেলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কথা আসবেই, কারণ এটি এমন এক স্থান যেখানে পৃথিবী বদলে দেয়া বহু প্রভাবশালী ব্যক্তিত্বের শিক্ষাজীবনের শুরু হয়েছে। এর মধ্যে রয়েছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, হেনরি কিসিঞ্জার, বারাক ওবামা, বিল গেটস, জন এফ কেনেডি, টি এস ইলিওট, মার্ক জাকারবার্গসহ আরও অনেক বিখ্যাত নাম। এই বিশ্ববিদ্যালয়টি অনেক ক্ষেত্রে ইতিহাসের অংশ হয়ে দাঁড়িয়েছে। এখানে পড়াশোনা করেছেন আমেরিকার ৮ প্রেসিডেন্ট, ১৫৮ নোবেল বিজয়ী, ১০ অস্কার বিজয়ী, ৪৮ পুলিৎজার পুরস্কারপ্রাপ্ত এবং ১০৮ জন অলিম্পিক মেডেল জয়ী। 

বাংলাদেশি শিক্ষার্থীদের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেলে কেমন হয়! হ্যা, স্কলারশিপ নিয়ে এমবিএ পড়ার তেমনই একটি সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। স্কলারশিপটির কেতাবি নাম ‘হার্ভার্ড ইউনিভার্সিটি এমবিএ স্কলারশিপ’। বাংলাদেশসহ অন্যান্য দেশের  শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মে ২০২৫।

১৬৩৯ সালে ‘নিউ কলেজ’ হিসেবে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। যার মূল উদ্দেশ্য ছিল খ্রিস্টীয় চার্চের যাজকদের শিক্ষিত করে গড়ে তোলা। শুরুতেই এর নাম ‘হার্ভার্ড’ ছিল না। চার্লসটাউনের মন্ত্রী ছিলেন জন হার্ভার্ড। তিনি এই বিদ্যাপীঠেরই ছাত্র ছিলেন। ১৬৩৮ সালে মৃত্যুর আগে তিনি তাঁর সম্পদের প্রায় অর্ধেক ও তাঁর তৈরি করা বিশাল বইয়ের লাইব্রেরি তিনি নিউ কলেজের জন্য দান করে যান। পরবর্তীতে ১৬৩৯ সালে জন হার্ভার্ডের নামানুসারে নিউ কলেজের নাম রাখা হয় ‘হার্ভার্ড কলেজ।’

সুযোগ-সুবিধা—

*৭৫ শতাংশ টিউশন ফি প্রদান করবে;

*ভ্রমণ খরচ প্রদান করবে;

*বুস্টানি ফাউন্ডেশন কর্তৃক দুই মসের ইন্টার্নশিপ সুবিধা আছে;

আরও পড়ুন: বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ অস্ট্রেলিয়ায়, বছরে মিলবে ৩২ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*ভালো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডের অধিকারী হতে হবে;

*হার্ভার্ডের এমবিএ প্রোগ্রাম থেকে ভর্তির অফার লেটার পেতে হবে;

*স্নাতকে ভালো ফলধারী হতে হবে;

*জিম্যাট স্কোর প্রদান করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা নিন অস্ট্রেলিয়ার গ্রিফিথ বিশ্ববিদ্যালয়ে, আবেদন স্নাতক-স্নাতকোত্তরে

প্রয়োজনীয় নথিপত্র—

*জীবনবৃত্তান্ত (সিভি);

*প্রার্থীর ছবি;

*জিম্যাট স্কোর;

*রেফারেন্স লেটার;

নথিপত্রের একটি অনুলিপি [email protected] ঠিকানায় পাঠাতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে পড়ুন মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে, বছরে মিলবে ৪৬ লাখ টাকা

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মে ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ব্যর্থতা ঢাকতে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে সরকার: ছাত্র ইউনিয়ন
  • ১০ নভেম্বর ২০২৬
ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে পদ…
  • ১০ নভেম্বর ২০২৬
পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950