স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ জাপানে, নানা সুবিধার সঙ্গে এককালীন দেবে পাঁচ লাখ ইয়েন

০৯ মে ২০২৫, ০৯:৪৮ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৫ PM
জাপানে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখানই

জাপানে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন এখানই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে জাপান। জাপান স্টাডি সাপোর্ট স্কলারশিপের আওতায় মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন এ স্কলারশিপের জন্য। আবেদনের শেষ সময়  ৩১ অক্টোবর ২০২৫। 

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী সংস্কৃতি ও অত্যাধুনিক প্রযুক্তির দেশ জাপান, কেবল পর্যটকদের জন্যই নয় বরং উচ্চশিক্ষার জন্যও সারা বিশ্বের শিক্ষার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণ এ দেশটি। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি শিক্ষার্থীদের কাছে জাপানের জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। এর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিষয়ের ওপর উচ্চমানের শিক্ষাকার্যক্রম, গবেষণার জন্য আধুনিক সুযোগ-সুবিধা এবং বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রামের সহজলভ্যতা। ফলে, উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য জাপান একটি আদর্শ গন্তব্যে পরিণত হয়েছে।

সুযোগ–সুবিধা—

*নির্বাচিত শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ প্রদান করবে;

*শিক্ষার ব্যয় নির্বাহের জন্য মিলবে আর্থিক সহায়তা;

*জাপানের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ;

*আর্থিক সুবিধা হিসেবে এককালীন পাঁচ লাখ জাপানিজ ইয়েন প্রদান করবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ তুরস্কে, আবেদন করুন দ্রতই

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*জাপানের স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি নিশ্চিত করতে হবে; 

*জাপান স্টাডি সাপোর্টের একটি নিবন্ধিত ‘মাই পেজ’ থাকতে হবে;

*ইংরেজি ও জাপানিজ দুই ভাষায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে উচ্চশিক্ষা জাপানে, মাসিক ভাতা-বিমানে যাতায়াতসহ পাবেন নানা সুবিধা

আবেদনেরপদ্ধতি—

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ অক্টোবর ২০২৫।

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে রোবোটিক্স প্রতিযোগিতা ‘ট্র্যাকস্টর্…
  • ১৯ মে ২০২৬
‘জুলাইয়ের গ্রাফিতি অংকনে পুলিশ কেন বাধা দেয়’ প্রশ্ন ঢাকা কল…
  • ১৯ মে ২০২৬
রাতের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে কালবৈশাখী ঝড়ের আভাস
  • ১৮ মে ২০২৬
দেশে আইনশৃঙ্খলার অবনতি ও নাগরিকদের নিরাপত্তা দিতে সরকার ব্য…
  • ১৮ মে ২০২৬
ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে চারজনকে আটক করে পুলিশে দিল জনতা
  • ১৮ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081