স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ তুরস্কে, আবেদন করুন দ্রতই

০৯ মে ২০২৫, ০৯:০৭ PM , আপডেট: ১৮ জুন ২০২৫, ০৬:৫৫ PM
তুরস্কে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই

তুরস্কে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডি করতে চাইলে আবেদন করুন দ্রুতই © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের জন্য স্কলারশিপ দিচ্ছে  তুরস্কের সাবান্সি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ মে ২০২৫। 

সাবান্সি বিশ্ববিদ্যালয় ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি তুরস্কের ইস্তান্বুল শহরে অবস্থিত। উচ্চশিক্ষার মানদণ্ডে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যার বৈশ্বিক র‍্যাঙ্কিং ৩৫১-৪০০-এর মধ্যে। শিক্ষার মান ও গবেষণার গুণগত মান বজায় রেখে এটি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছে। বিশ্ববিদ্যালয়টিতে তিনটি মূল অনুষদ রয়েছে। অনুষদ ৩টি হলো: প্রকৌশল ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদ, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং সাবানসি বিজনেস স্কুল। এ ছাড়াও, শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা উন্নয়নের জন্য একটি আলাদা ভাষাস্কুলও রয়েছে, যা আন্তর্জাতিক শিক্ষার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সুযোগ সুবিধা—

*টিউশন ফি সম্পূর্ণ কভার করা হবে;

*মাসিক উপবৃত্তি প্রদান করবে;

*বিনা মূল্যে আবাসনসুবিধা দেবে;

*গবেষণা ভাতা প্রদান করবে;

আবেদনের যোগ্যতা—

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভাল থাকতে হবে;

*প্রার্থীদের পছন্দের প্রোগ্রামে সাবান্সি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে;

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ মে ২০২৫।

ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬
আরএফএল গ্রুপ নিয়োগ দেবে ১০ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, আবে…
  • ০৬ অক্টোবর ২০২৬