গ্রেট স্কলারশিপে স্নাতকোত্তর করুন যুক্তরাজ্যে, সঙ্গে থাকছে সাড়ে ১৫ লাখ টাকা

০৬ মার্চ ২০২৫, ১০:২১ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
গ্রেট স্কলারশিপে যুক্তরাজ্যে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন এখনই

গ্রেট স্কলারশিপে যুক্তরাজ্যে স্নাতকোত্তর করতে চাইলে আবেদন করুন এখনই © প্রতীকী ছবি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের অ্যাস্টন বিশ্ববিদ্যালয়। ‘গ্রেট স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ স্কলারশিপ প্রদান করা হবে। এ স্কলারশিপে অ্যাস্টন বিশ্ববিদ্যালয়, ব্রিটিশ সরকার ও ব্রিটিশ কাউন্সিল অর্থায়ন করবে। বাংলাদেশসহ মিসর, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ এপ্রিল ২০২৫।

অ্যাস্টন বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। ১৮৯৫ সালে এ প্রতিষ্ঠানটি স্কুল হিসেবে যাত্রা শুরু করে।

সুযোগ-সুবিধা—

*নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার পাউন্ড (বাংলাদেশি টাকায় প্রায় ১৫ লক্ষ ৫৭ হাজার ১০৯ টাকা) প্রদান করা হবে;

*অ্যাস্টন বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ;

আরও পড়ুন: আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

আবেদনের যোগ্যতা—

*স্নাতকে ভালো ফল থাকতে হবে;

*এ স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করে দেশের কী কাজে লাগবে সে বিষয়ে ১ মিনিটের একটি ভিডিও পাঠাতে হবে;

*৫০০ শব্দের মধ্যে একটি ব্যক্তিগত বিবৃতি পাঠাতে হবে;

*ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে;

*আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ পেতে হবে;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে ইতালির ক্যালাব্রিয়া বিশ্ববিদ্যালয়, আবেদন স্নাতকোত্তরে

আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ এপ্রিল ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

জাবিপ্রবি ছাত্রশিবিরের গণ-ইফতার ও সিরাত প্রতিযোগিতা রবিবার
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
পটুয়াখালীতে ছাত্রলীগের ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টিনের সঙ্গে সম্পর্ক নিয়ে হিলারি ক্লিনটনকে জেরা কংগ্রেস…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
মেডিকেলের প্রথম বর্ষের ক্লাস শুরু কবে, যা জানা যাচ্ছে
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে বিভিন্ন গ্রেডে চ…
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬
চ্যাম্পিয়ন লিগে কোয়ার্টার-ফাইনালের ড্র; কে কার প্রতিপক্ষ
  • ২৭ ফেব্রুয়ারি ২০২৬