আইইএলটিএস ছাড়াই লুক্সেমবার্গে পড়াশোনার সুযোগ, বৃত্তির সঙ্গে দেবে ১২ লাখ টাকাও

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM
২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের স্কলারশিপে পড়াশোনার সুযোগ দিচ্ছে লুক্সেমবার্গ

২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের স্কলারশিপে পড়াশোনার সুযোগ দিচ্ছে লুক্সেমবার্গ © প্রতীকী ছবি

ইউরোপে উচ্চশিক্ষার জন্য অন্যতম গন্তব্য লুক্সেমবার্গ। দেশটির শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এই বৃত্তির জন্য আবেদন করতে আইইএলটিএস বাধ্যতামূলক নয়। আবেদনের শেষ তারিখ ৩১ মার্চ ২০২৫। 

সুযোগ-সুবিধা—

*আংশিক অর্থায়ন: ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ বৃত্তির আওতায় নির্দিষ্ট পরিমাণ আর্থিক সহায়তা দেবে;

*উপবৃত্তি: স্নাতকোত্তর শিক্ষার্থীরা দুই বছরে ১০ হাজার ইউরো পর্যন্ত অর্থ পেতে পারেন;

*আবাসন সুবিধা: লুক্সেমবার্গ সরকারের অর্থায়নে নির্বাচিত শিক্ষার্থীরা আবাসন সুবিধা পাবেন;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে ব্রুনেই, মাসে দেবে ১ লাখ ৯৬ হাজার

প্রয়োজনীয় নথিপত্র—

*স্নাতক বা পূর্ববর্তী ডিগ্রির সার্টিফিকেট ও প্রতিলিপি;

*পারসোনাল স্টেটমেন্ট;

*দুটি রেকমেন্ডেশন লেটার;

*মোটিভেশন লেটার;

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি);

*প্রশংসাপত্রের অনুলিপি;

*পূর্ববর্তী বছরের আয়করবিষয়ক নথি;

*পারিবারিক অবস্থার বিবরণ;

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর করুন ইতালিতে, লাগবে না আইইএলটিএস

আবেদনের যোগ্যতা—

*ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও নন-ইইউ দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

*স্নাতকোত্তর প্রোগ্রামের ক্ষেত্রে প্রার্থীদের একাডেমিক ভালো রেকর্ড থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৫;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আর্জেন্টিনাকে ক্যাসিয়াস—‘তোমরা চতুর্থ তারকা জিততে পারবে না’
  • ১৬ জুলাই ২০২৬
পে স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো
  • ১৬ জুলাই ২০২৬
আর্জেন্টিনার জয়ে মধ্যরাতে ঢাবিতে বহিরাগতদের অনিয়ন্ত্রিত উল্…
  • ১৬ জুলাই ২০২৬
ফাইনালে ওঠার রাতে লামিন ইয়ামালের বাড়িতে ডাকাতির চেষ্টা
  • ১৬ জুলাই ২০২৬
ডিমের মধ্যে সাদা সুতোর মতো অংশটি খাওয়া কতটুকু নিরাপদ?
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে হারানো মহাকাব্যিক জয় যাকে উৎসর্গ করলেন মেসি
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence