সাংবাদিকের সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে কল্যাণ ট্রাস্ট, আবেদন নির্ধারিত ফরমে

১৮ নভেম্বর ২০২৪, ১১:২০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাংবাদিকের মেধাবী সন্তানদের পড়াশোনায় মঞ্জুরি ও বৃত্তি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

সাংবাদিকের মেধাবী সন্তানদের পড়াশোনায় মঞ্জুরি ও বৃত্তি বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট © সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট অসচ্ছল, দুর্ঘটনায় গুরুতর আহত, অবসরপ্রাপ্ত (অস্বচ্ছল) ও মৃত সাংবাদিকের মেধাবী সন্তানদের পড়াশোনায় মঞ্জুরি ও বৃত্তি প্রদান করবে। এই শিক্ষা বৃত্তি দেওয়া হবে মাসিক ভিত্তিতে। সাংবাদিকের ৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতকত্তোর বা সমমান পর্যায়ে অধ্যয়নরত মেধাবী সন্তানেরা মাসিক এই বৃত্তি/স্টাইপেন্ড/এককালীন মঞ্জুরি পাবেন। এ লক্ষ্যে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

দরকারি কাগজপত্র—

*নির্ধারিত ফরমে আবেদনপত্র;

*জাতীয় পরিচয়পত্র;

*সাংবাদিকতার সপক্ষে পরিচয়পত্র/প্রত্যয়নপত্র;

*সাংবাদিক হিসেবে ৫ বছর কাজের সপক্ষে সনদ/প্রত্যয়নপত্র;

*শিক্ষার্থীর জন্মনিবন্ধনের কপি;

*মৃত্যুবরণকারী সাংবাদিকের সন্তানদের ক্ষেত্রে মৃত্যুসনদের কপি;

*শিক্ষার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি;

*শিক্ষার্থীর মূল নম্বরপত্রের বা মার্কশিটের ফটোকপি (প্রতিষ্ঠান প্রধান/বিভাগীয় প্রধানের সত্যায়ন করা);

আবেদন ফরম ডাউনলোড—

আবেদন ফরম বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই ওয়েবসাইট হতে সংগ্রহ করতে হবে। ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, ১১২, সার্কিট হাউস রোড, ঢাকা-১০০০, বরাবর পাঠাতে হবে আবেদনপত্র।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬
ছোট্ট বেলার পুতুল খেলা নিয়ে ব্যতিক্রমী আয়োজন ‘পুতুল প্রহর’
  • ০৪ আগস্ট ২০২৬
‘বিকল্প বিশ্বকাপ’ আয়োজনের পরিকল্পনা উয়েফার
  • ০৪ আগস্ট ২০২৬
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার
  • ০৪ আগস্ট ২০২৬
ক্যাম্পাসে ক্যাম্পাসে হামলা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬