গবেষণা-বৃত্তি দেবে বাংলা একাডেমি, গবেষক প্রতি মাসিক বৃত্তি ৩০ হাজার টাকা

১৬ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২৪ PM
গবেষণায় বৃত্তি দেবে বাংলা একাডেমি

গবেষণায় বৃত্তি দেবে বাংলা একাডেমি © সংগৃহীত

বাংলা একাডেমি গবেষণা-প্রবন্ধ রচনায় প্রস্তাব আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি ৫০ প্রাবন্ধিক ও ১০ গবেষককে মাসিক ২০ হাজার ও ৩০ হাজার টাকা হারে ১ বছর বৃত্তি দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সরাসরি অথবা, ই-মেইলের মাধ্যমে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

গবেষণা-প্রবন্ধ বৃত্তি—

গবেষণা-প্রবন্ধ রচনার জন্য ৫০ জন প্রাবন্ধিকের প্রত্যেককে ২০,০০০ টাকা হারে বৃত্তি প্রদান করা হবে;

*বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক প্রাবন্ধিকের জন্য একজন প্রবন্ধ-তত্ত্বাবধায়ক ও একজন সম্পাদক (কপি এডিটর) নিযুক্ত থাকবেন;

*বৃত্তিপ্রাপ্ত প্রাবন্ধিককে অনুমোদনের ৩ মাসের মধ্যে প্রবন্ধ চূড়ান্ত করতে হবে;

এক বছর মেয়াদি গবেষণা-বৃত্তি—

বিষয়ভিত্তিক গবেষণা সম্পাদনার জন্য ১০ গবেষকের প্রত্যেককে মাসিক ৩০,০০০ টাকা হারে মোট ৩,৬০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে;

*বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক গবেষকের জন্য গবেষণাকালীন একজন গবেষণা-তত্ত্বাবধায়ক থাকবেন;

*গবেষণা-বৃত্তিপ্রাপ্ত গবেষককে গবেষণাকালীন ১টি গবেষণা-প্রবন্ধ প্রকাশ করতে হবে;

শর্তাবলি—

*আবেদনকারীর যোগ্যতা, বয়স, লিঙ্গ ও গবেষণার বিষয় উন্মুক্ত;

*প্রবন্ধ ও গবেষণা বাংলা ভাষায় প্রণয়ন করতে হবে;

*সব ধরনের সম্মানি থেকে বিধি অনুযায়ী আয়কর কেটে নেওয়া হবে;

আবেদন যেভাবে—

*ই-মেইল/ডাক/কুরিয়ার/সরাসরি আবেদনপত্রসহ প্রস্তাব জমা দেওয়া যাবে;

*এক বছর মেয়াদি গবেষণা-বৃত্তির ক্ষেত্রে বাংলা একাডেমির প্রদত্ত ছক অনুযায়ী আবেদন করতে হবে;

*গবেষণা-প্রবন্ধের ক্ষেত্রে আবেদনপত্রের সঙ্গে সার-সংক্ষেপ ও পদ্ধতির বিস্তারিত উল্লেখ থাকতে হবে;

আবেদন জমাদান যে ঠিকানায়—

আবেদনপত্র উপপরিচালক, গবেষণা উপবিভাগ, বাংলা একাডেমি, ঢাকা ১০০০ বরাবর জমা দিতে পারবেন। অথবা, baresearchgrant@gmail.com ঠিকানায় ই-মেইল করতে পারবেন; 

গবেষণা-প্রস্তাব জমাদানের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৪;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—

BA 7_page-0002 

রাজধানীর কয়েকটি এলাকায় রাত থেকে সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ১১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে সভাপতি মনোনীত করবেন প্রধানমন…
  • ১১ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন এবি পার্টির নেতারা
  • ১১ মার্চ ২০২৬
ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, দুই মাস পর গ্রেপ্ত…
  • ১১ মার্চ ২০২৬
হাসনাত এমপি না হলে জনগণ জানতোই না যে সরকার খেঁজুর দেয়
  • ১১ মার্চ ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হচ্ছেন আলতাফ হোসেন চৌধুরী
  • ১১ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081