এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, আবেদনে বাকি ৭ দিন 

১৫ নভেম্বর ২০২৪, ০১:২৭ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

শিক্ষাবৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন © সংগৃহীত

উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অসচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের (স্নাতক বা সমমান অধ্যয়নরত) এ বৃত্তি প্রদান করবে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি আবেদনের সময়সীমা নির্ধারণ করেছিল ২২ অক্টোবর। এ সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সীমা ২১ নভেম্বর ২০২৪। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি পূরণ সাপেক্ষে বৃত্তির জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদনপত্র সংগ্রহ করবেন —

আবেদনপত্রের ফরম শাহ্জালাল ইসলামী ব্যাংকের সব শাখায় অথবা এখানে ক্লিক করে সংগ্রহ করা যাবে; 

গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে রাখুন—

*আগ্রহী প্রার্থীকে বৃত্তির জন্য নির্ধারিত ফরম পূরণ করে তার সঙ্গে ফরমের ৩ নম্বর পৃষ্ঠায় ক্রমিক নম্বর ২০-এ বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে;

*যেসব আবেদনকারীর পিতা বা মাতার বাত্সরিক আয় ২ লাখ টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গৃহীত হবে না;

*ওপরে বর্ণিত আবেদনের যোগ্যতা ও আবেদপত্রের ফরমে উল্লেখ করা শর্তাবলির কোনো একটি অসম্পূর্ণ থাকলে, কোনো তথ্য ভুল বা মিথ্য প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে;

আবেদনপত্র পাঠানোর মাধ্যম—

*আবেদনপত্র ডাক বা কুরিয়ারযোগে পাঠাতে হবে;

আবেদনপত্র যে ঠিকানায় পাঠাবেন—

হেড অব ফাউন্ডেশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক টাওয়ার’, প্লট নম্বর ৪, ব্লক: সিডব্লিউএন (সি), গুলশান এভিনিউ, গুলশান, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদনপত্র পাঠাবেন।

আবেদনের শেষ তারিখ—

আগামী ২১ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। উক্ত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না;

বৃত্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন। অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—

শিশুদের সব মৃত্যু হামের কারণে নয়: স্বাস্থ্যসচিব
  • ৩১ মার্চ ২০২৬
উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চা…
  • ৩১ মার্চ ২০২৬
দিনের আলোতে ক্ষতচিহ্ন স্পষ্ট, সরিয়ে রাখা হয় খননযন্ত্র
  • ৩১ মার্চ ২০২৬
পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence