এমফিল-পিএইচডি ভর্তি রাবিতে, থাকছে আবাসন এবং আর্থিক সুবিধাও

১৪ নভেম্বর ২০২৪, ০২:৪৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপে শিক্ষার্থী ভর্তিতে আবেদন নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়

এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপে শিক্ষার্থী ভর্তিতে আবেদন নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

রাজশাহী ‍বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) ২০২৫-২৬ সেশনে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ফেলোশিপে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ফরমে আবেদন করতে পারবেন।

আবেদন করতে পারবেন যারা—

কলা, সামাজিক বিজ্ঞান, আইন ও বাণিজ্য অনুষদের যেকোনো বিষয়; পরিসংখ্যান, জনবিজ্ঞান ও মানব সম্পদ উন্নয়ন, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশবিদ্যা, এবং বাংলাদেশের জীবন, সমাজ, সংস্কৃতি, পরিবেশ ও সম্পদ উন্নয়নের সঙ্গে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রার্থীরা এমফিল ও পিএইচডি প্রোগ্রামে আবেদন করতে পারবেন।  

ফেলোশিপের সুযোগ-সুবিধা—

*এমফিল প্রার্থীরা পাবেন ১৫,০০০ টাকা (মাসিক);

*পিএইচডি প্রার্থীরা পাবেন ২০,০০০ টাকা (মাসিক);

*আবাসনের ব্যবস্থা প্রদান করবে;

*অন্যান্য সব সুযোগ-সুবিধা দেবে;

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে আবেদন চলছে, মেধাবৃত্তি পাবেন ৩০ জন

প্রোগ্রামের মেয়াদ—

*এমফিল প্রোগ্রামের মেয়াদ ২ বছর;

*পিএইচডি প্রোগ্রামের মেয়াদ ৩ বছর; 

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ জানুয়ারি ২০২৫;

লিখিত পরীক্ষার তারিখ: আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৫;

আবেদনের যোগ্যতা-শর্তাবলি, দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন অথবা, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ইনস্টিটিউটে যোগাযোগ করুন অথবা নিচের বিজ্ঞপ্তি দেখুন—

ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬
বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধু পুরুষের শাস্তির …
  • ০৪ আগস্ট ২০২৬
ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত আলিয়ার অধ্যক্ষ
  • ০৪ আগস্ট ২০২৬