দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

১১ নভেম্বর ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
দুর্ঘটনায় গুরুতর আহত  চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট

দুর্ঘটনায় গুরুতর আহত  চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট © সংগৃহীত

দুর্ঘটনায় গুরুতর আহত  চিকিৎসাধীন অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের এককালীন চিকিৎসা অনুদান প্রদানের লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরের নভেম্বর-ডিসেম্বর প্রান্তে অনলাইনে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। ষষ্ঠ থেকে স্নাতক বা সমমানের শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের এ অনুদান দেওয়া হবে।

গত ৬ নভেম্বর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তি শাখার এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

চিকিৎসা অনুদান প্রাপ্তির জন্য চিকিৎসাধীন শিক্ষার্থী  ই-চিকিৎসা অনুদান ম্যানেজমেন্ট সিস্টেমের এই লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন।

আবেদনের শর্তাবলি—

*চিকিৎসা মেয়াদে শুধু একবারই  চিকিৎসা গ্রহণের জন্য আবেদন করা যাবে;

*চিকিৎসা গ্রহণের সময়কাল হতে হবে বিজ্ঞপ্তি প্রকাশের অর্থবছর বা ১ বছরের মধ্যে;

আরও পড়ুন: এইচএসসি উত্তীর্ণদের শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের বৃত্তি, সময় বাড়ল আবেদনের

দরকারি কাগজপত্র—

*আবদনের ক্ষেত্রে দুর্ঘটনায় আহত প্রমাণের জন্য জেলা পর্যায়ে সিভিল সার্জন/সরকারি হাসপাতালের চিকিৎসক/উপজেলা পর্যায়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গুরুতর আহত সমর্থনে প্রত্যয়নকৃত শিক্ষার্থীর চিকিৎসাসনদ;

*চিকিৎসাগ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় রিপোর্ট; 

*ট্রাস্টের নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান/বিভাগীয় প্রধানের প্রদানকৃত প্রত্যয়নপত্র;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট;

দরকারি কাগজপত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এমপিপত্নীকে কলেজের সভাপতি নিয়োগ স্থগিত করল জাতীয় বিশ্ববিদ্য…
  • ০৪ আগস্ট ২০২৬
দেশপূনর্গঠনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি জনগণকে সর্তক থ…
  • ০৪ আগস্ট ২০২৬
ওরা গুলি করছে, আপনারা কী করছেন—পুলিশ কর্মকর্তাকে যুবদল নেতা…
  • ০৪ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে ৫ আগস্ট ঘিরে বাড়তি নিরাপত্তা, মাঠে ৫ প্লাটুন বিজ…
  • ০৪ আগস্ট ২০২৬
স্কুলে যাওয়ার পথে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, অভ…
  • ০৪ আগস্ট ২০২৬
বিশেষ অনুদান পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, বর…
  • ০৪ আগস্ট ২০২৬